এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর হলদিয়া শিল্প শহরে কারখানার ভিতরে ট্রেন দুর্ঘটনায় দুটি পা গেল এক শ্রমিকের চাঞ্চল ও সৃষ্টি হয়েছে শ্রমিকদের মধ্যে।হলদিয়া শিল্প শহরে কারখানায় সেফটি নিয়ে আবারো বড় প্রশ্ন উঠলো। চলতি মাসেই একটি কারখানার…
এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর হলদিয়া শিল্প শহরে কারখানার ভিতরে ট্রেন দুর্ঘটনায় দুটি পা গেল এক শ্রমিকের চাঞ্চল ও সৃষ্টি হয়েছে শ্রমিকদের মধ্যে।
হলদিয়া শিল্প শহরে কারখানায় সেফটি নিয়ে আবারো বড় প্রশ্ন উঠলো। চলতি মাসেই একটি কারখানার পাইপলাইন লিক হয়ে আগুনের ভষ্মীভূত হয়েছিল বেশ কয়েকটি বাড়ি একাধিক মানুষ জখম তিনজন মারা গেছেন ঠিক তেমনি ভাবেই আজ একুশে জুলাই হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত জয়নগর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বানেশ্বরচক হলদিয়া এনার্জি লিমিটেড কোম্পানিতে এক ব্যক্তি মালগাড়ি দুর্ঘটনা দুটি পা কাঁটা গেল । সূত্রে জানা যায় , কারখানার ভিতরে রেলের লাইনে কাজ করছিলেন শ্রমিকরা আগে থেকে বগিটি দাঁড়িয়ে ছিল কিন্তু হঠাৎ লক্ষ্য না করেই বগিটি পিছিয়ে আসে আর শ্রমিকের পায়ের উপর থেকে মালগাড়ি চলে যায়। নাম তুলসী কুমার পাত্র বাবার নাম নকুল পাত্র বাড়ি বানেশ্বর চক (উত্তর) বয়স ৪৫ কারখানার ভিতরে অন্যান্য শ্রমীক দেখতে পেয়ে তাকে হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনায় কারখানার ভিতরে আতঙ্কে সৃষ্টি হয়। সূত্রে জানা যায়,কারখানার কর্তৃপক্ষ সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে এক মাসের মধ্যে শিল্প শহরে দুটি কারখানায় এই ধরনের ঘটনা অনেকেই বলছেন কারখানার কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। সিআইটিইউ জেলা নেতৃত্ব পরিতোষ পট্টনায়ক বলেন আমরা বারেবারে বলেছি শ্রমিকদের সেফটি ট্রেনিংয়ের যেমন দরকার ঠিক তেমনি ভাবে কারখানার কর্তৃপক্ষের সেফটি নিয়ে আরো শ্রমিকদের মধ্যে প্রচার অভিযান করতে হবে। তবে যে শ্রমিক ভাই মারা গেছে তার সমস্ত রকমের ক্ষতিপূরণ কারখানার কর্তৃপক্ষকে দিতে হবে, এবং তার পরিবারের একজনকে কাজ দেওয়ার জন্য দাবি করলেন।

No comments