ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবির
হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতাল। পালিত হল ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবি…
ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবির
হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতাল। পালিত হল ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবির। রক্তদান শিবিরে রক্ত দিলেন নবাগত ডাক্তারগণ। আজ ১লা জুলাই রাজ্যের প্রাক্তন কিংবদন্তি মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি পালন করেছেন রাজ্য সরকারের উদ্যোগে আজকের অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আজকের দিনে রক্তদান শিবির বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
ডেন্টাল সাইন্স এন্ড রিসোর্স নবাগত ডাক্তার প্রায় ৫০ জন রক্ত দিলেন জানালেন কলেজের প্রিন্সিপাল ড. আর. ডি. রেখাড়ে উপস্থিত ছিলেন ডঃ সুস্মিতা সেন প্রমূখ। হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স উদ্যোগে চিকিৎসক, অফিস স্টাফ প্রায় ৫০ জন এই রক্তদান শিবিরের রক্ত দিলেন বলে জানা যায়। আজকের দিনে স্লোগান নির্ধারিত হয়েছে- ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ’। সকল রক্তদাতা দিয়ে শুভেচ্ছা জানালেন কলেজের ডেন্টাল ডাইরেক্টর উত্তম সেন।
প্রসঙ্গত,একজন থ্যালাসেমিয়া রোগীর প্রতি মাসে ১ থেকে ৩ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া ছাড়াও রক্তস্বল্পতা, প্রসূতির রক্তক্ষরণ, অগ্নিদগ্ধ রোগী, বড় অপারেশন, দুর্ঘটনা ইত্যাদি নানা কারণে রক্তের প্রয়োজন হয়। রক্তের এ চাহিদা পূরণে নতুন স্বেচ্ছা রক্তদাতার কোনো বিকল্প নেই। সাধারণত ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ সক্ষম ব্যক্তি প্রতি চার মাস পরপর রক্ত দিতে পারেন।


No comments