মেচেদায় উচ্ছেদের আশঙ্কায় আশঙ্কিত দোকানদারদের কনভেনশন ও মিছিল
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার পথিপার্শ্বস্থ দোকানদাররা উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পথসাথী গেস্ট হাউসে এক গণ কনভেনশন আয়োজন করে। শতাধিক দোকানদাররা উপস্থি…
মেচেদায় উচ্ছেদের আশঙ্কায় আশঙ্কিত দোকানদারদের কনভেনশন ও মিছিল
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার পথিপার্শ্বস্থ দোকানদাররা উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পথসাথী গেস্ট হাউসে এক গণ কনভেনশন আয়োজন করে। শতাধিক দোকানদাররা উপস্থিত ছিলেন। মেচেদার রোড সাইড ক্ষুদ্র দোকানদার সংগ্রাম সমিতির সম্পাদক গৌতম সামন্ত বলেন,নতুন সরকার এসেই রাজ্যের বিভিন্ন স্থানে পথিপার্শ্বস্থ দোকানদারদের বুলডোজার দিয়ে যেভাবে উচ্ছেদ করছে, তাতে মেছেদার দোকানদাররাও আতঙ্কিত অবস্থায় রয়েছে। এই অবস্থায় তারা সংঘটিতভাবে আন্দোলন গড়ে তোলার কর্মসূচি নেয়। প্রশাসনিক সমস্ত দপ্তরে পুনর্বাসন না দিয়ে দোকান উচ্ছেদ করা চলবে না এই মর্মে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে দোকানদাররা মেছেদা বাজারে একটি মিছিল করে।

No comments