Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার আদালতের আইনজীবীদের উদ্যোগে রক্তদান শিবির

হলদিয়া মহকুমার আদালতের আইনজীবীদের উদ্যোগে রক্তদান শিবিরে অ্যাম্বুলেন্স এর উদ্বোধনে বিধায়ক প্রদীপ
ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালতের রক্তদান শিবিরে রক্ত দিলেন আইন…


 


হলদিয়া মহকুমার আদালতের আইনজীবীদের উদ্যোগে রক্তদান শিবিরে অ্যাম্বুলেন্স এর উদ্বোধনে বিধায়ক প্রদীপ


ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালতের রক্তদান শিবিরে রক্ত দিলেন আইনজীবীগণ। ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনে রক্তদান করতে গিয়ে নেন আইনজীবীগণ।  রক্তদান শিবিরে অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়। জানালেন বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিপ্লব জানা।

 পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালত উদ্বোধন হয়েছিল ১লা মার্চ ২০০৩ শুরু থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির অনুষ্ঠিত হতো। কিন্তু দীর্ঘ কয়েক বছর রক্তদান শিবির বন্ধ হয়ে যায়। বর্তমান অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে  রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরের উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্য সদস্যবৃন্দ। রক্ত সংগ্রহ করলেন হলদিয়া দুর্গাচক মহকুমার হাসপাতাল জানালেন হলদিয়া বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার মাজী। অ্যাসোসিয়েশনের সভাপতি প্রীতিশ দে আমরা হলদিয়া মহকুমার আদালতে জন্মদিন ছাড়াও  সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি । আজকের হলদিয়া রিপ্লে প্রতিষ্ঠানের সহযোগিতায় অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করা হয়। এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী

No comments