Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রথযাত্রায় চুরির ঘটনায় দ্রুত সাফল্য দিঘা থানার

রথযাত্রায় চুরির ঘটনায় দ্রুত সাফল্য দিঘা থানার
১৬.০৭.২০২৬ তারিখে দিঘায় জগন্নাথদেবের রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণকারী চারজন মহিলার গলা থেকে ভিড়ের সুযোগ নিয়ে সোনার চেন চুরি করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দিঘা থানার পুলি…

 



রথযাত্রায় চুরির ঘটনায় দ্রুত সাফল্য দিঘা থানার


১৬.০৭.২০২৬ তারিখে দিঘায় জগন্নাথদেবের রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণকারী চারজন মহিলার গলা থেকে ভিড়ের সুযোগ নিয়ে সোনার চেন চুরি করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দিঘা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলেই অভিযান চালিয়ে সন্দেহভাজনদের চিহ্নিত করে।


দিঘা থানার পুলিশের তৎপরতায় *হুগলি জেলার ব্যান্ডেল এলাকার ৪ জন মহিলা অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে চুরি যাওয়া ৪টি সোনার চেন উদ্ধার করা হয়।


অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ

ধর্মীয় উৎসব, মেলা বা জনসমাগমে অংশগ্রহণের সময় নিজের মূল্যবান সামগ্রী সম্পর্কে সর্বদা সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা নজরে এলে অবিলম্বে নিকটস্থ পুলিশকে জানান।


সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে।

No comments