Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎ অফিসে গ্রাহকদের প্রতীকী স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন ও স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন

জনস্বার্থবিরোধী স্মার্ট মিটার ও বিদ্যুতের মাশুল বৃদ্ধির ষড়যন্ত্র রুখতে, ভয়াবহ লোডশেডিং/লো-ভোল্টেজ সমস্যা সমাধানের দাবীতে প্রতাপপুর বিদ্যুৎ অফিসে গ্রাহকদের প্রতীকী স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন ও স্টেশন ম্যানেজারকে ডেপু…

 



জনস্বার্থবিরোধী স্মার্ট মিটার ও বিদ্যুতের মাশুল বৃদ্ধির ষড়যন্ত্র রুখতে, ভয়াবহ লোডশেডিং/লো-ভোল্টেজ সমস্যা সমাধানের দাবীতে প্রতাপপুর বিদ্যুৎ অফিসে গ্রাহকদের প্রতীকী স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন ও স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: জনস্বার্থবিরোধী স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে, বিদ্যুতের মাশুল বৃদ্ধির ষড়যন্ত্র রুখতে ও প্রতাপপুর সাপ্লাই এলাকায় ভয়াবহ লোডশেডিং/লো-ভোল্টেজ সমস্যা সমাধানের দাবীতে ১৭ জুলাই বিদ্যুৎ গ্রাহকেরা প্রতাপপুর কাস্টমার কেয়ার সেন্টারের অফিসে প্রতীকী স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং স্টেশন ম্যানেজারকে ডেপুটেশনের মাধ্যমে ৮ দফা সম্বলিত একটি স্মারকলিপি দেন। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পাঁশকুড়া জোনাল কমিটি আহূত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,নিলয় খালুয়া,স্বপন বেরা,বিদ্যুৎ সামন্ত প্রমূখ। বিক্ষোভ বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শংকর মালাকার ও জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। পরে অফিস প্রাঙ্গনে প্রতীকী স্মার্ট মিটার পোড়ানো হয়। অগ্নিসংযোগ করেন অ্যাসোসিয়েশনের প্রবীন নেতৃত্ব অসিত মান্না। শেষে বিদ্যুৎ গ্রাহকেরা পাঁশকুড়া স্টেশন বাজারে একটি বিক্ষোভ মিছিল করে।

        নারায়নবাবু বলেন,গত কয়েক মাস ধরে কাস্টমার কেয়ার সেন্টার এলাকায় কালবৈশাখী ঝড়,বৃষ্টি বা মেঘলা হলেই বিশেষত গ্রামীণ এলাকাগুলিতে লোডশেডিং করা হচ্ছে। যা ঘন্টার পর ঘন্টা থাকছে। সে কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা, চিকিৎসা পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে,পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা লাটে উঠে যেতে বসেছে।

      স্টেশন ম্যানেজার বলেন, সরকারী অফিসগুলি ছাড়া গৃহস্থ সহ অন্যান্য গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কোন নির্দেশ এখনো আসেনি। অন্যান্য দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে উনি স্থানীয় দাবীগুলি পূরণের আশ্বাস দেন।



No comments