হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি
হলদিয়া বন্দর থেকে পণ্য খালি করে বেরোনোর পথে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া থানা সংলগ্ন চিরঞ্জীবপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, মালগাড়িটি কয়লা বগি খালি করে বেরানোর সম…
হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি
হলদিয়া বন্দর থেকে পণ্য খালি করে বেরোনোর পথে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া থানা সংলগ্ন চিরঞ্জীবপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, মালগাড়িটি কয়লা বগি খালি করে বেরানোর সময় রেলের যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে কিছুসময় রেল চলাচল ব্যাহত হয়। ক্রেন দিয়ে লাইনচ্যুত বগি গুলি সরিয়ে ফেলার পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

No comments