Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো

হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোর থিম নবদুর্গা ও গুজরাটের লোকসংস্কৃতি বৃহস্পতিবার রথযাত্রার দিন হলদিয়া দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো হল। হলদিয়া দুর্গোৎসব কমিটির এবারের পুজোর থিম নবরূপে নবদুর্গা। মণ্ডপের থিম সেজ…

 


হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোর থিম নবদুর্গা ও গুজরাটের লোকসংস্কৃতি

 বৃহস্পতিবার রথযাত্রার দিন হলদিয়া দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো হল। হলদিয়া দুর্গোৎসব কমিটির এবারের পুজোর থিম নবরূপে নবদুর্গা। মণ্ডপের থিম সেজে উঠবে গুজরাটি ঘরানার মন্দিরের আদলে।

গুজরাটের মাতা-নি-পাছেড়ি নামে একটি লোকসংস্কৃতি এবার হলদিয়ায় ফুটিয়ে তোলা হবে। মাতা-নি- পাছেড়ি আসলে গুজরাটের চলমান তীর্থস্থানগুলির ইতিহাস। গুজরাটের কলমকারি ঐতিহ্য নামে পরিচিত এই লোকশিল্পটি। এই লোকআঙ্গিকে মণ্ডপ

সাজানো হবে এবং গুজরাটি সংস্কৃতিতে যেভাবে নবদুর্গার পুজো হয়, সেই পরিবেশ তৈরি হবে। এককথায় এবার হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো দেখতে এলে গুজরাটি সংস্কৃতির ছোঁয়া থাকবে। এজন্য গুজরাট থেকে ডান্ডিয়া শিল্পীদের আনা হবে। পুজো মণ্ডপকে প্রাণবন্ত করে তুলতে এই উদ্যোগ নিচ্ছে পুজো কমিটি। হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোর প্রধান উপদেষ্টা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। এদিন পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রণব দাস ও সভাপতি সুদীপ্তন শেঠ বলেন, এবারের পুজো দর্শনার্থীদের কাছে বড় চমক হবে। পুজোয় মণ্ডপ সজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্বোধন সব কিছুতেই চমক থাকবে। এদিন রীতিনীতি মেনে খুঁটিপুজো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কর্মকর্তা আশিস লাহিড়ি, মানসী দে শেঠ ও স্পর্শিতা পণ্ডাশেঠ ও বিশিষ্টজন।

No comments