মাধ্যমিক-উচ্চমাধ্যমিক উত্তীর্ণ নির্বাচিত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আলোচনা সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদা বিদ্যাসাগর অডিটোর…
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক উত্তীর্ণ নির্বাচিত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আলোচনা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদা বিদ্যাসাগর অডিটোরিয়ামে ২০২৫ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক উত্তীর্ণ নির্বাচিত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে মনোজ্ঞ আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য গণেন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুদর্শন মাজী। কবি সুকান্ত ভট্টাচার্যের "এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার" শীর্ষক আলোচ্য বিষয়ে আলোচনা করেন অসীম গিরি গোস্বামী। এলাকার কুড়িজন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। ওই ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন অধ্যাপক সুদর্শন মাজী। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস,ডাঃ বিশ্বনাথ পড়িয়া ও ডাঃ রমেশ চন্দ্র বেরা, প্রধান শিক্ষক লক্ষীকান্ত প্রামানিক। প্রারম্ভিক বক্তব্য রাখেন বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র। অনুষ্ঠানে গান আবৃত্তি পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রন্থাগারের গ্রন্থাগারিক অনিন্দিতা দাস। কৃতী ছাত্র ছাত্রীদের ১০০০ টাকা,শংসাপত্র ও স্বাধীনতা আন্দোলনে জেলার বিপ্লবীদের অসামান্য আখ্যান পুস্তক দেওয়া হয়।

No comments