Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নীট দুর্নীতির বিরুদ্ধে অনশনরত আন্দোলনকে সংহতি জানিয়ে আর্ট ফোরামের শিল্প কর্মশালা

নীট দুর্নীতির বিরুদ্ধে অনশনরত আন্দোলনকে সংহতি জানিয়ে আর্ট ফোরামের শিল্প কর্মশালা
সংবাদাতা-নারায়ন চন্দ্র নায়ক: মেছেদা, ১১ ই জুলাই: নীট ও নেট পরীক্ষায় চূড়ান্ত দুর্নীতি, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও কঠোর শা…

 



   নীট দুর্নীতির বিরুদ্ধে অনশনরত আন্দোলনকে সংহতি জানিয়ে আর্ট ফোরামের শিল্প কর্মশালা


সংবাদাতা-নারায়ন চন্দ্র নায়ক: মেছেদা, ১১ ই জুলাই: নীট ও নেট পরীক্ষায় চূড়ান্ত দুর্নীতি, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও কঠোর শাস্তি প্রদান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিশিষ্ট পরিবেশবিদ সোনম ওয়াংচুক সহ দেশজুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবকদের উদ্যোগে দিল্লির যন্তর মন্তরে যে অনশন আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে 'পূর্ব মেদিনীপুর জেলা আর্ট ফোরামের' উদ্যোগে আজ মেছেদার শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিল্প কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুরুতেই বক্তব্য রাখেন আর্ট ফোরামের কো-অর্ডিনেটর স্বপন জানা ও মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্যের সংগঠক ডা: রিজাবুল হোসেন মল্লিক। ডাক্তার মল্লিক বলেন এন টি এ সংস্থার মাধ্যমে পরীক্ষা করতে গিয়ে গত ১০ বছরে গুরুত্বপূর্ণ পরীক্ষায় ৮৯ বার প্রশ্ন ফাঁস হয়েছে যার কোন বিচার বিভাগীয় তদন্ত হয়নি। তাই ফি বছরে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে কুড়ি জনেরও বেশি ছাত্র জীবন দিয়ে এই দুর্নীতিগ্রস্থ পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গিয়েছে। বর্তমানে দিল্লিতে যে আন্দোলন চলছে সেই অনশনেও ইতিমধ্যে একজন মারা গিয়েছে। এরপরেও যদি সরকারের ঘুম না ভাঙে তাহলে দেশবাসীর পথে নামা ছাড়া দ্বিতীয় আর রাস্তা নেই। আর্ট ফোরামের পক্ষে সুকান্ত বর্মন ও পলাশ মাপা বলেন, ঘরে বসে শুধু শিল্পের চর্চা নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হিসেবে শিল্পচর্চা করি ।তাই রাস্তায় নেমে ছবি আঁকার মধ্য দিয়ে নিট ও নেট দুর্নীতির প্রতিবাদ করছি।



No comments