Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলদিয়া পাঁশকুড়া ওভার হেড লাইনের কাজ সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে হলদিয়া রুটে ট্রেন চলাচল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলদিয়া পাঁশকুড়া ওভার হেড লাইনের কাজ সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে হলদিয়া রুটে ট্রেন চলাচলরানিচক বন্দর এবং দুর্গাচক টাউন স্টেশনের মাঝখানে অগ্নিকাণ্ডের ফলে হলদিয়া সেখানে রেল লাইনের অভারহেড তাদের ক্ষতিগ্রস্ত অ…

 


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলদিয়া পাঁশকুড়া ওভার হেড লাইনের কাজ সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে হলদিয়া রুটে ট্রেন চলাচল

রানিচক বন্দর এবং দুর্গাচক টাউন স্টেশনের মাঝখানে অগ্নিকাণ্ডের ফলে হলদিয়া সেখানে রেল লাইনের অভারহেড তাদের ক্ষতিগ্রস্ত অংশ বদলে ফেলা হয়েছে। বুধবার সন্ধ্যার ছটা নাগাদ এই কাজ সম্পূর্ণ করার পরে ট্রায়াল রান হয়েছে । রেল কর্মীদের সূত্রের খবর। ১ লা জুলাই রাতেই ৩৮০৫ ৭ হাওড়া হলদিয়া লোকাল হলদিয়া ট্রেন ঢুকলো। সেই সঙ্গে  খালি র‍্যাক গত ২৯ জুন হাওড়া হলদিয়া লোকাল হয়ে এসেছিল। সেটি অগ্নিকাণ্ডের ফলে আর হলদিয়া ছেড়ে বেরোতে পারেনি সেই খালি রেকটি পাঁশকুড়ায় ফিরে গেল। 

সূত্রের খবর দিল্লি, হলদিয়া আনন্দ বিহার এক্সপ্রেস হলদিয়া স্টেশনে ঢুকেছে।২রা জুলাই সকাল থেকেই পুরো দমে হলদিয়া সেকশনের রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে সূত্রের জানা গেছে।

গত ৩০ জুন সকালে অগ্নিকাণ্ডের ফলে ৩৮০৫২ হলদিয়া হাওড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল । হাওড়া হলদিয়া লোকাল রুট ও পরিবর্তন হয়েছে ট্রেনটি মঙ্গলবার হলদিয়ায় ঢুকবে না তার পরিবর্তে দুর্গাচক পর্যন্ত আসে। 38054 হলদিয়া পাঁশকুড়া লোকাল ট্রেনটি দুর্গাচক পর্যন্ত চলে। আসানসোল হলদিয়া এক্সপ্রেসের যাত্রাপথ দুর্গাচক পর্যন্তই সীমিত হয়। এই কারণে দুই দুই তিন দুই নয় হলদিয়া আসানসোল এক্সপ্রেস এ মঙ্গলবার চলবে তমলুক থেকে এর জেরে ভোগান্তির মুখে পড়তে হয় বহু যাত্রীকে।

৩০ তারিখ থেকে ট্রেন লাইন বন্ধ থাকায় সমস্যায় বহু ট্রেন যাত্রী । আজ ২রা জুলাই থেকে সাভাবিক হল হলদিয়া পাঁশকুড়া বা হলদিয়া হাওড়া ট্রেন যোগাযোগ।

No comments