হলদিয়ার হাদিয়া গ্রামে এক পরিবারকে পল্লী থেকে বয়কটের পোস্টার, চাঞ্চল্য
হলদিয়ার হাদিয়া গ্রামে এক পরিবারকে পল্লী থেকে বয়কটের জন্য পোস্টার লাগানোর পল্লী কমিটির বিরুদ্ধে। জানা গেছে, বনবিহারী সামন্ত নামে এক ব্যক্তি তার শ্বশুরবাড়ির জমিতে…
হলদিয়ার হাদিয়া গ্রামে এক পরিবারকে পল্লী থেকে বয়কটের পোস্টার, চাঞ্চল্য
হলদিয়ার হাদিয়া গ্রামে এক পরিবারকে পল্লী থেকে বয়কটের জন্য পোস্টার লাগানোর পল্লী কমিটির বিরুদ্ধে। জানা গেছে, বনবিহারী সামন্ত নামে এক ব্যক্তি তার শ্বশুরবাড়ির জমিতে বসবাসের জন্য স্থানীয় পল্লী কমিটিকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি না হওয়ায় পল্লী কমিটি সদস্যরা বনবিহারী সামন্তের পরিবারের সঙ্গে হাদিয়া গ্রামের মাঝি পল্লীর সমস্ত পরিবারকে মেলামেশা এবং কথাবার্তা বলতে নিষেধাজ্ঞা জারি করে এই পোষ্টার লাগানো হয়েছে। কেউ গোপনে যোগাযোগ করলে সেই পরিবারকেও দিতে হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা! এমনকী পল্লী কমিটির সদস্যরা ওই পরিবারকে হুমকি এবং পল্লী ছাড়া করার নিদান দিচ্ছেন। এই ঘটনার রীতিমতো আতঙ্কে রয়েছেন বনবিহারী সামন্তের গোটা পরিবার।
No comments