Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে প্রথম হলদিয়ায় বিধায়কের উদ্যোগে জনতার দরবার

পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে প্রথম হলদিয়ায় বিধায়কের উদ্যোগে জনতার দরবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারের পর জেলাতেও এবার প্রথম শুরু হল বিধায়কের উদ্যোগে জনতার দরবার। রবিবার হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলীর উদ্যোগ…

 


পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে প্রথম হলদিয়ায় বিধায়কের উদ্যোগে জনতার দরবার



মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারের পর জেলাতেও এবার প্রথম শুরু হল বিধায়কের উদ্যোগে জনতার দরবার। রবিবার হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলীর উদ্যোগে হলদিয়া পুরসভার রবীন্দ্র-নজরুল মুক্ত মঞ্চে জনতার দরবার অনুষ্ঠিত হল। বিধায়ককে সামনে পেয়ে হলদিয়া শিল্পাঞ্চল এলাকার সাধারণ মানুষ থেকে কর্মহারা শ্রমিকরা নিজেদের অভাব-অভিযোগের কথা শোনালেন। এদিন জনতার দরবারে এক পায়ে ভর দিয়ে এসেছিলেন হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৯৭ নম্বর বুথের ক্যান্সার আক্রান্ত ভানু দোলাই। তিনি মাস ছয়েক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ডান পা হারিয়েছেন। বর্তমানে চলাচলের জন্য তার একটি ট্রাই সাইকেল প্রয়োজন। বিধায়ককে তিনি সামনে পেয়ে বিষয়টি জানালেন। দ্রুত তাকে ট্রাই সাইকেল দেওয়ার জন্য আশ্বাস দেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। পাশাপাশি হলদিয়া পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মহিলারা এসেছিলেন জলের সমস্যার জন্য। দীর্ঘ চার বছর হলদিয়া পুরসভার নির্বাচন না হওয়ার কারনে পুর পরিষেবা যে তলানিতে ঠেকেছে সে বিষয়ে স্পষ্ট জানালেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। শুধু পুর-পরিষেবা নয়, হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক শিল্পসংস্থায় কর্মহারা শ্রমিকরাও এসেছিলেন তাদের দুর্দশার কথা জানাতে। বিধায়ক সমস্ত কর্মহারা শ্রমিকদের নাম,যোগাযোগ নম্বর এবং যোগ্যতা নথিভুক্ত করেন। আগামীদিনে তাদের কাজে নিযুক্ত করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন প্রদীপ কুমার বিজলী। তিনি জানান, "প্রথমবার জনতার দরবারে যেভাবে মানুষের ঢল নেমেছে। মানুষ দীর্ঘ ১৫ বছরে যা সমস্যা নিয়ে ভুগছেন তা দূরীকরণ করতে প্রত্যেক সপ্তাহে হলদিয়া বিধানসভা এলাকার বিভিন্ন কর্নারে জনতার দরবার অনুষ্ঠিত হবে। এর ফলে হলদিয়ারবাসী নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন।"সরকারি দপ্তরে কন্ট্রাক্ট হিসেবে যারা কাজ করেন সমকাজে সমবেতন ডবল ইঞ্জিন সরকার যখন ঘোষণা করছেন তারা যাতে পায় তার জন্য আজকের কুকড়াহাটি অঞ্চল থেকেও কয়েকজন কর্মচারী  জনতার দরবারে উপস্থিত হয়ে বিধায়ককে তাদের অভিযোগ শুনালেন।

No comments