Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন সরকারের হাত ধরে মহিষাদল পৌরসভায় রুপান্তরিত হতে চলেছে, জানালেন বিধায়ক

নতুন সরকারের হাত ধরে মহিষাদল পৌরসভায় রুপান্তরিত হতে চলেছে, জানালেন বিধায়ক
 মহিষাদলকে পুরসভায় রুপান্ত করার দাবি দীর্ঘদিনের। নতুন সরকারের হাত ধরে এবার সেই স্বপ্ন পুরন হতে চলেছে মহিষাদলবাসির। মঙ্গলবার সন্ধ্যায় মহিষাদল রবীন্দ্র শিশু ব…

 


নতুন সরকারের হাত ধরে মহিষাদল পৌরসভায় রুপান্তরিত হতে চলেছে, জানালেন বিধায়ক


 মহিষাদলকে পুরসভায় রুপান্ত করার দাবি দীর্ঘদিনের। নতুন সরকারের হাত ধরে এবার সেই স্বপ্ন পুরন হতে চলেছে মহিষাদলবাসির। মঙ্গলবার সন্ধ্যায় মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যাল ও শিশু নিকেতনের সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা  জানান, " মহিষাদলের মানুষ যদি চায় মহিষাদলকে পুরসভায় রুপান্তর করতে তাহলে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে তা করার চেস্টা করবো। খুব শীঘ্রই আমি একটা সারভে করবো তাতে মহিষাদলের মানুষ কি চাইছেন তা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। পৌরসভা হলে বেশ কিছু কর ধার্য হবে তাতে যদি এলাকার মানুষের কোনো সমস্যা না হয় তাহলে পৌরসভা গড়া হবে।"

পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমানে চারটি পুরসভা রয়েছে। হলদিয়া, পাঁশকুড়া,কাঁথি ও এগরা পুরসভা। জেলায় শুধু পুরসভা গড়ে তোলার দাবি নয়, সেই সাথে জেলাকে বিভক্ত করার দাবিও উঠেছিলো। পূর্বতন সরকারের কাছে তার দাবিপত্র জমাও পড়েছিলো। রাজ্যের বেশ কয়েকটি জেলা ভেঙ্গে বাড়ানো হলেও পূর্ব মেদিনীপুর জেলাকে ভেঙ্গে দুভাগে ভাগ করা হয়নি। 

মহিষাদল এক  দেড় কিলোমিটার জুড়ে দুটি কলেজ, দুটি হাই স্কুল, সতীশ সামন্ত হল্ট স্টেশন,  বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে।

No comments