Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গঙ্গার বুকে ৬০ ফুটের ‘দুর্গা শক্তি’, বদলে যাবে গঙ্গাপাড়ের চেহারা, কলকাতা এবার লন্ডন হবে?

গঙ্গার বুকে ৬০ ফুটের ‘দুর্গা শক্তি’, বদলে যাবে গঙ্গাপাড়ের চেহারা, কলকাতা এবার লন্ডন হবে?
দীর্ঘদিন ধরে হাওড়ার গঙ্গার ঘাটগুলির চেহারা ছিল বেহাল। ঘাটজুড়ে আবর্জনার স্তূপ, ভাঙা প্রতিমা, দূষণ এবং দুর্গন্ধে নষ্ট হচ্ছিল নদীতীরের পরিবেশ…

 


গঙ্গার বুকে ৬০ ফুটের ‘দুর্গা শক্তি’, বদলে যাবে গঙ্গাপাড়ের চেহারা, কলকাতা এবার লন্ডন হবে?


দীর্ঘদিন ধরে হাওড়ার গঙ্গার ঘাটগুলির চেহারা ছিল বেহাল। ঘাটজুড়ে আবর্জনার স্তূপ, ভাঙা প্রতিমা, দূষণ এবং দুর্গন্ধে নষ্ট হচ্ছিল নদীতীরের পরিবেশ। কিন্তু এবার সেই ছবিই বদলাতে চলেছে। রাজ্য সরকার ও পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে হাওড়ার গঙ্গাপাড়কে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতার স্ট্র্যান্ড রোডের আদলে সাজিয়ে তোলা হবে গ্র্যান্ড ফোরশোর রোড ও সংলগ্ন ঘাট এলাকা।

হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে হবে ‘কলকাতা আই’। একই সঙ্গে তৈরি হবে ৬০ ফুটের ধাতব দুর্গা কাঠামো। পাশে থাকবে দু’টি ধাতব ধুনুচি। এখানে পুরোহিত ও অন্যান্য কর্মীদের মাধ্যমে রোজ পুজোর ব্যবস্থাও করা হবে। কলকাতা আই (Kolkata Eye): লন্ডনের 'লন্ডন আই' (London Eye)-এর আদলে গঙ্গার ধারে তৈরি হতে চলেছে 'কলকাতা আই'। এখান থেকে পর্যটকরা শহরের স্কাইলাইন এবং গঙ্গার মনোরম দৃশ্য দেখতে পাবেন। ঘাট আধুনিকীকরণ: রামকৃষ্ণপুর ও তেলকল ঘাট সহ সংলগ্ন সমস্ত ঘাটের সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। গ্র্যান্ড ফোরশোর রোডের (Grand Foreshore Road) চেহারাও বদলে ফেলা হবে।

দুর্গাপূজার আগেই প্রাথমিক পর্যায় শেষ হওয়ার পর প্রকল্পের পরবর্তী পর্যায়গুলো হাতে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।



No comments