কোলাঘাট ফুলবাজারে সম্প্রতি রেল দপ্তর কর্তৃক বেসরকারীকরণের উদ্যোগকে প্রতিহত করে দ্রুত ফুল সংরক্ষণ সহ সমস্ত রকম পরিষেবাযুক্ত আধুনিক ফুলবাজার নির্মাণের দাবীতে ডি.আর.এম.অফিস অভিযানের ডাক। সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্যের দ্বিত…
কোলাঘাট ফুলবাজারে সম্প্রতি রেল দপ্তর কর্তৃক বেসরকারীকরণের উদ্যোগকে প্রতিহত করে দ্রুত ফুল সংরক্ষণ সহ সমস্ত রকম পরিষেবাযুক্ত আধুনিক ফুলবাজার নির্মাণের দাবীতে ডি.আর.এম.অফিস অভিযানের ডাক।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কোলাঘাট ফুলবাজারে সম্প্রতি রেল দপ্তর কর্তৃক বেসরকারীকরণের উদ্যোগকে প্রতিহত করে দ্রুত ফুল সংরক্ষণ সহ সমস্ত রকম পরিষেবাযুক্ত আধুনিক ফুলবাজার নির্মাণের দাবীতে আজ সকালে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির পক্ষ থেকে ফুলবাজারে এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে খড়গপুরের ডি.আর.এম.অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবব্রত কোলে। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা তথা সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি অনিল প্রামানিক, যুগ্ম সম্পাদক দিলীপ প্রামানিক ও বিশ্বজিৎ মান্না প্রমূখ। সভায় তিন শতাধিক ফুলচাষী, ফুলব্যবসায়ী ও দোকানদার উপস্থিত ছিলেন।
নারায়ণ চন্দ্র নায়ক জানান,সম্প্রতি রেল দপ্তরের কোলাঘাটের সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ার বাজারটিতে তে-বাজারী টিকিট কাটার যে বন্দোবস্ত রয়েছে, তা বেসরকারীকরণ করবার প্রস্তাব পাঠিয়েছেন দপ্তরের উচ্চ আধিকারিক এর কাছে। সেইমত দপ্তরের ডি.আর.এম. অফিসও ওই প্রস্তাবে সম্মতি দিয়েছে। আমরা মনে করি,বাজারটির বেসরকারীকরণ করা হলে, ক্ষুদ্র ফুলচাষী-ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও রূপনারায়ণের উপর কোলাঘাটে তৃতীয় রেল ব্রীজ হওয়ার কারণে ফুলবাজার পার্শ্ববর্তী রেলের ওই খাদের খানিক অংশ মাটি ফেলে ভরানো হচ্ছে। এজন্য বর্ষায় ফুলবাজারের জলনিকাশী ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সে কারণে অবিলম্বে বাজারটি রেল দপ্তর কর্তৃক কোলাঘাট ফুলবাজারের বেসরকারীকরণের ঐ উদ্যোগকে প্রতিহত করে বাজারটির পরিধি বাড়ানো জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ পরিষেবামূলক ব্যবস্থা চালু করে বাজারটিকে দ্রুত আধুনিক ফুলবাজার হিসেবে গড়ে তোলার দাবীতে আজকে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের সভার আয়োজন করা হয়েছে এবং ওই সভা থেকে ডি.আর.এম.অফিস অভিযানের কর্মসূচি সম্মতিক্রমে গৃহীত হয়েছে।
No comments