কথা রাখলেন শুভেন্দু অধিকারী পরিচালিত বিজেপি সরকার, অন্নপূর্ণা যোজনা ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী অষ্টাদশ বিধানসভা নির্বাচনে প্রাক্কালে সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টি বিজেপি ঘোষণা করেছিলেন…
কথা রাখলেন শুভেন্দু অধিকারী পরিচালিত বিজেপি সরকার, অন্নপূর্ণা যোজনা ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে প্রাক্কালে সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টি বিজেপি ঘোষণা করেছিলেন ভোটে জয়ী হলে বাংলার মহিলাদের ব্যাংকে প্রতিমাসে ঢুকবে ৩০০০ টাকা। ইতিপূর্বে মহিলাদের জন্য ১ লা জুন ফ্রী রাইডিং চালু হয়ে গিয়েছে। এবার অন্নপূর্ণা যোজনা টাকা ঢোকা শুরু হল আজ ৩ যা জুন থেকে আবেদনকারীর ব্যাংক একাউন্টে। গত ২৭শে মে থেকে শুরু হয়েছিল ফর্ম ফিলাপের কাজ । এবার থেকে অনলাইনে ফর্ম ফিলাপের কাজ। অন্নপূর্ণা যোজনা আবেদনকারীদের ব্যাংক একাউন্ট মন্ত্রিপরিষদের বৈঠকের আগে শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই কর্মসূচিতে হলদিয়া পৌরসভায় ভার্চুয়াল যোগদান করেন মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুরভী সিংলা, হলদিয়ার বিধায়ক ভূমিপুত্র প্রদীপ কুমার বিজলি, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শ্রীকৃষ্ণ নিরাময় ভট্টাচার্য, ফিন্যান্স অফিসার দুলাল সরকার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।
ভার্চুয়াল উদ্বোধনের পর পৌর এলাকার মায়েদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলি। তিনি বলেন আমাদের সরকার কথা দিলে কথা রাখে ১লা জুন থেকে মায়েদের বিনা পয়সা সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল । আজ ৩রা জুন অন্নপূর্ণা যোজনা তিন হাজার টাকা করে আবেদনকারীর ব্যাংক একাউন্টে দেওয়া হলো।
No comments