কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তিনদিনের পুলিশ হেফাজতপূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকুড়াহাটি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস টিকিটের নির্বাচিত পঞ্চায়েতের সঞ্চালক (শিক্ষক) বর্তমান…
কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তিনদিনের পুলিশ হেফাজত
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকুড়াহাটি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস টিকিটের নির্বাচিত পঞ্চায়েতের সঞ্চালক (শিক্ষক) বর্তমানে তৃণমূলের নেতৃত্ব বনমালী মন্ডলকে গতকাল সুতাহাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছিলেন।
প্রসঙ্গত, অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার ভারতীয় জনতা পার্টি বিজেপি যার মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। নির্বাচনের পরবর্তী দুর্নীতির দায়ে গ্রেপ্তার হচ্ছেন বিগত সরকারের মন্ত্রী থেকে বিধায়ক, পঞ্চায়েত সমিতি সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য। বিগত সরকারের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কুকড়াহাটি অঞ্চল সঞ্চালক বনমালী মন্ডল গতকাল সুতাহাটা থানায় দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে অসংগতিপূর্ণ ধরা পড়লে পুলিশ তাকে গ্রেফতার করেছিলেন। আজ ১৬ই জুন মঙ্গলবার হলদিয়া মহকুমার আদালতে তোলা হলে বিচারক বনমালী মন্ডলকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সূত্রে জানা যায় এলাকায় তোলাবাজি একটি লিখিত অভিযোগ থানায় জমা পড়েছিল তারই পরিপ্রেক্ষিতে তদন্তে নামে সুতাহাটা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে একাধিক অসংগতি ধরা পড়ে সেই জন্যই গতকাল তাকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। সূত্রের খবর ছিল পুলিশ হেফাজতে নিয়ে খতিয়ে দেখবেন এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে কিনা। আজ হলদিয়া মহকুমার আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

No comments