মেচেদা পাঁচমাথা মোড় থেকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু। রাস্তাটি উঁচু করে সংস্কারের দাবীতে নাগরিক প্রতিরোধ মঞ্চের স্মারকলিপিসংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচ…
মেচেদা পাঁচমাথা মোড় থেকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু।
রাস্তাটি উঁচু করে সংস্কারের দাবীতে নাগরিক প্রতিরোধ মঞ্চের স্মারকলিপি
সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত বেহাল রাস্তাটি বহু আন্দোলনের পর সংস্কারের কাজ শুরু হয়েছে। গত ৪ জুন ২০২৬ শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও ওই কাজের জন্য ঠিকাদারকে প্রায় ৯ লক্ষ ৪৬ হাজার টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন। কিন্তু ওই কাজের সিডিউলে রাস্তাটি উঁচু করে সংস্কার করার কাজ না ধরার কারণে বর্তমানে সংস্কারের কাজে সমস্যা সৃষ্টি হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে নাগরিক প্রতিরোধ মঞ্চের মেচেদা শাখার পক্ষ থেকে আজ ব্লকের বিডিও'র নিকট চার দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। মঞ্চের পক্ষে সুব্রত দাস,মধুসূদন বেরা,নারায়ণ চন্দ্র নায়ক, গৌতম সামন্ত প্রমুখেরা জানান, মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। রাস্তাটি দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ প্রত্যহ যাতায়াত করেন। ২০২২ সাল থেকে জেলা-মহকুমা-ব্লক সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে রাস্তাটি পূর্ণ সংস্কারের দাবীতে বারে বারে দরবার করা হয়েছে। এমনকি একাধিকবার পথ অবরোধও করা হয়েছে। ফলস্বরূপ ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ওই কাজের সিডিউলে রাস্তাটি উঁচু করে সংস্কার করার কাজ না ধরার কারণে বর্তমানে সংস্কারের কাজে সমস্যা সৃষ্টি হয়েছে। সেজন্য আজকের ডেপুটেশন মারফত নিম্নোক্ত চার দফা দাবী তুলে ধরা হয়েছে। দাবীগুলি হল- ঢালাই রাস্তাটি খানিকটা উঁচু করে কংক্রিট করা, রাস্তার ধারে যে ড্রেন আছে সেই ড্রেনে যাতে রাস্তার জল সহজে পড়তে পারে সে ব্যাপারে সুবন্দোবস্ত, রাস্তা সংস্কারের ঐ কাজটি দেখভাল করার জন্য তদারকি কমিটি গঠন প্রভৃতি। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে,রাস্তাটি উঁচু করে তৈরির ওই অতিরিক্ত কাজের জন্য ২ লক্ষ ২৭ হাজার টাকার একটি স্কীম তৈরি করা হয়েছে।

No comments