রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে প্রতারণা হচ্ছেন সাধারণ মানুষ
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় কম্পিউটার সেন্টার খুলে এক শ্রে…
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে প্রতারণা হচ্ছেন সাধারণ মানুষ
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় কম্পিউটার সেন্টার খুলে এক শ্রেণীর প্রতারক স্থানীয় মানুষদের সঙ্গে প্রতারণা শুরু করেছে। অনলাইনে আধার কার্ড, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, রেশন কার্ড সহ বিভিন্ন প্রকল্পের কার্ড বা সার্টিফিকেটে নাম সংশোধন করার জন্য ৪০০ থেকে হাজার, বারোশো, পনেরশো এমনকি ১০-১২ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। কিন্তু মানুষ এত টাকা দিয়েও দিনের পর দিন ঘুরে ঘুরে তাদের কাজের কাজ কিছুই হয়নি বা হচ্ছে না বলে অভিযোগ করেছেন । হলদিয়া টাউনশিপের সিপিটি মিনি মার্কেটে শেখ আমানুল নামে গ্রামীণ এলাকা থেকে আসা এক ব্যক্তি এরকম একটি সেন্টার খুলে একশোর বেশি মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা সংগ্রহ করে সেন্টারে আসা বন্ধ করে দিয়েছে। প্রতারিত মানুষরা বেশিরভাগই হচ্ছেন গরীব বস্তিবাসী। বিভিন্ন কোম্পানির লোক-জনও এর দ্বারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। আজ বিকেলে ওই ব্যক্তি দোকানে আসার কথা ছিল । কিন্তু প্রতারিতদ্বারা আক্রান্ত হতে পারেন এই আশঙ্কায় নিজে না এসে অন্য এক জনাকে দোকান থেকে কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য পাঠায় । মানুষ তাকে হাতেনাতে ধরে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেয়ার দাবি জানায়। এরপর ফোন পে-তে কিছু কিছু মানুষের টাকা দেওয়া হয়। সে টাকা নেওয়ার সময় একটি স্লিপে কত টাকা নিয়েছে তা লিখে দেওয়া ছিল। এই ঘটনায় টাউনশিপ সিপিটি মার্কেটের দোকানদাররাও অনেকে এর দ্বারা প্রতারিত হয়েছে। রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
No comments