জনকল্যাণ কর্মসূচি আগামী ১৮ই জুন পর্যন্ত চলবে
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোমবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সরকারি প্রকল্প এবং পরিষেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক দরজার ব্যবস্থা । শিবির চলবে ১৭ ই জুন পর্…
জনকল্যাণ কর্মসূচি আগামী ১৮ই জুন পর্যন্ত চলবে
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোমবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সরকারি প্রকল্প এবং পরিষেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক দরজার ব্যবস্থা । শিবির চলবে ১৭ ই জুন পর্যন্ত নির্ধারিত থাকলে পরে আরো একদিন অর্থাৎ ১৮ই জুন পর্যন্ত চলবে । প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েতে জোর কদমে এই কাজ চলছে।
হলদিয়া পৌরসভার বিভিন্ন স্থানে এই শিবির চলছে। এই শিবিরগুলোতে যে পরিষেবার রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ চলছে তার মধ্যে রয়েছে - সামাজিক সুরক্ষা প্রকল্প, আধার সংযুক্তি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আয়ুষ্মান ভারত নিবন্ধন, পিএম কিষান যোজনা, উজ্জ্বলা যোজনা, শ্রমিক কল্যাণ প্রকল্প, ছাত্র-ছাত্রী বৃত্তি, আবাসন সহায়তা ও পানীয় জল ইত্যাদি। হলদিয়া পুরসভার শিবিরগুলো চলছে - সিটি সেন্টারের পৌরসভা সংলগ্ন 'রবীন্দ্র নজরুল মঞ্চ', বাসুদেবপুরের পুরনো এসডিও অফিস বিল্ডিং (মঞ্জুশ্রী), আহেলী অডিটোরিয়াম -হলদিয়া টাউনশিপ । প্রতিদিন হাজারে হাজারে মানুষ এই শিবিরগুলোতে এসে তাদের সরকারি জনকল্যাণমূলক সুবিধা গ্রহণের তালিকায় নাম অন্তর্ভুক্ত করছেন। শিবিরের শেষ তিন ঘোষিত অনুযায়ী ১৭ই জুন উপচে পড়া মানুষের ভিড় রাজ্য সরকারের ৫৪ টি প্রকল্পে বিষয় নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আধিকারিকদের কাছ থেকে জেনে নিচ্ছেন সমস্ত খুঁটিনাটি। পরে মাইক প্রচার করে জানানো হয়েছে আগামী ১৮ই জুন পর্যন্ত চলবে এই শিবির।

No comments