চাকরির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, সাত দিনের পুলিশ হেফাজত একটি বড়সড় আর্থিক জালিয়াতির মামলা রুজু হয়েছে হলদিয়ার দুর্গাচক থানায়। অভিযুক্তের নাম দ্বীপশেখর পেটেল। তাঁর বাড়ি সুতাহাটা থানার হাদিয়া গ্রামে। তিনি নিজেকে 'হিন্দুস…
চাকরির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, সাত দিনের পুলিশ হেফাজত
একটি বড়সড় আর্থিক জালিয়াতির মামলা রুজু হয়েছে হলদিয়ার দুর্গাচক থানায়। অভিযুক্তের নাম দ্বীপশেখর পেটেল। তাঁর বাড়ি সুতাহাটা থানার হাদিয়া গ্রামে। তিনি নিজেকে 'হিন্দুস্তান এইজিস এলপিজি লিমিটেড'-এর স্থায়ী কর্মচারী বলে পরিচয় দিয়ে ওই সংস্থায় স্থায়ী চাকরি দেওয়ার নাম করে তিনি একাধিক যুবকের থেকে পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। সম্প্রতি ময়না থানার উত্তর চংরাচকের বাসিন্দা জগদীশ দাস নামের এক প্রতারিত যুবক তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বিশ্বাসযোগ্যতা বাড়াতে অভিযুক্ত একটি ভুয়ো ইমেল আইডিও তৈরি করেছিল। সেখান থেকে চাকরির জাল নিয়োগপত্র পাঠানো হত। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা যায়, সংস্থায় কোনও নিয়োগ চলছে না। এরপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় লিখিত অভিযোগ জানান জগদীশ। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে। ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেখেছেন বিচারক।
No comments