Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি নতুন চক্রে অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে ABRSM-এর পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ , শিক্ষক বদলি, শিক্ষক বণ্টন ও টেট ইস্যুতে একাধিক দাবি

কাঁথি নতুন চক্রে অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে ABRSM-এর পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ , শিক্ষক বদলি, শিক্ষক বণ্টন ও টেট ইস্যুতে একাধিক দাবি

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি নতুন চক্র অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অবর বিদ্যালয় পরিদর্শক চ…

 



কাঁথি নতুন চক্রে অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে ABRSM-এর পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ , শিক্ষক বদলি, শিক্ষক বণ্টন ও টেট ইস্যুতে একাধিক দাবি



পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি নতুন চক্র অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অবর বিদ্যালয় পরিদর্শক চিরঞ্জিত সাঁতরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM), পশ্চিমবঙ্গ (বিদ্যালয় শিক্ষা)-এর প্রতিনিধিদল।

বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের পক্ষ থেকে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক বিষয় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষক বদলি, বিদ্যালয়ভিত্তিক শিক্ষক বণ্টনের ভারসাম্য, টেট-সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের জেলা সভাপতি অমিতাভ মণ্ডল বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু শিক্ষককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বাড়ি থেকে অনেক দূরের বিদ্যালয়ে বদলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের নিত্যদিনের যাতায়াত, পারিবারিক জীবন এবং পাঠদানের উপর বিরূপ প্রভাব পড়ছে। তিনি এই ধরনের বদলির বিষয়টি পুনর্বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আবেদন জানান।

এছাড়াও তিনি বলেন, বর্তমানে অনেক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হলেও ছাত্রসংখ্যা কম। আবার বহু বিদ্যালয়ে ছাত্রসংখ্যা বেশি থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। এই অসামঞ্জস্য দূর করে বাস্তব পরিস্থিতি অনুযায়ী শিক্ষক বণ্টনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে, যাতে শিক্ষার মান আরও উন্নত হয়।

বৈঠকে টেট-সংক্রান্ত বিষয়ও গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, টেট ইস্যুতে সারাদেশের জেলাশাসকদের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলায় পোস্টারিং ও জনসংযোগ কর্মসূচি চলছে। যোগ্য প্রার্থীদের স্বার্থরক্ষা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিও জানানো হয়।

অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনায় সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, শিক্ষক সমাজের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এদিন জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সুব্রত মণ্ডল, সাত্ত্বিক বেরা, রাজুগোপাল ধাড়া, ও কাঁথি নতুন চক্রের পক্ষে বিশ্বজিৎ আচার্য, ইলোরা চক্রবর্তী, প্রসেনজিৎ মাইতি, দেবাশিস নন্দী,প্রসেনজিৎ বেরা, যূথিকা জানা, বিশ্বজিৎ পাত্র, অরিজিৎ পণ্ডা, মৌমিতা হাতাইত, রাজকুমার কয়াল, সুমিত গিরি, সুদর্শন মণ্ডল, দেবাশীষ মণ্ডল, গণেশ মণ্ডল, কেশব বাবু, তারাপদ কর বাবু, দিলীপ মিদ্যা -সহ কাঁথি নতুন চক্রের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

No comments