হলদিয়াতে ভারত স্কাউট এবং গাইড দের নিয়ে অনুষ্ঠিত হলো বি.এস.জি স্পেশাল ক্যাম্প
হলদিয়াতে বি.এস.জি স্পেশাল ক্যাম্প হলদিয়ার রানিচকে হলদিয়া গর্ভনমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলে স্কাউট এবং গাইড দের নিয়ে অনুষ্ঠিত হলো ২২ - ২…
হলদিয়াতে ভারত স্কাউট এবং গাইড দের নিয়ে অনুষ্ঠিত হলো বি.এস.জি স্পেশাল ক্যাম্প
হলদিয়াতে বি.এস.জি স্পেশাল ক্যাম্প হলদিয়ার রানিচকে হলদিয়া গর্ভনমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলে স্কাউট এবং গাইড দের নিয়ে অনুষ্ঠিত হলো ২২ - ২৫ শে জুন ২০২৬ মোট চার দিনের বি.এস.জি স্পেশাল ক্যাম্প ২০২৬।উক্ত ক্যাম্পে উপস্থিত সকল ছাত্র ও ছাত্রীদের বিভিন্ন দক্ষ শিক্ষকদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এই চারদিন ধরে বিদ্যালয় এর ছাত্র ও ছাত্রীরা এই স্কুলে থেকে প্রশিক্ষণ নিয়েছেন।উক্ত ক্যাম্পের শুভ সূচনা করেন হলদিয়া গর্ভনমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ সামন্ত মহাশয়।তৎসহ, হলদিয়ার বিশিষ্ট শিক্ষক ডক্টর তপন কান্তি চক্রবর্তী সহ বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ক্যাম্পটিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বি এস জি এর সেক্রেটারি শিক্ষক শ্রী সৌমিত্র চৌধুরী জানান বিগত তিন দিন যাবত এই ক্যাম্পে ফায়ার ফাইটিং, পায়োনিয়ারিং সহ জীবন রক্ষার বিভিন্ন কৌশল, নারী সুরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয়। এই ক্যাম্পের মাধ্যমে আগামী দিনে ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা মানবিকতা এবং আত্মনির্ভরতা গড়ে উঠবে বলে তিনি জানান। উক্ত ক্যাম্পে ক্যাম্প ইনচার্জ ছিলেন সমৃৎ সিংহ। স্কাউটমাস্টার অনুপম দাস,প্রভৃতি এদের ভূমিকাও অনস্বীকার্য।


No comments