মহিষাদলে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে AIDSO -AIDYO -AIMSS
সদ্য এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। মহিলাদের জন্য নানান স্কিম চালু করছে সরকার, কিন্তু সবথেকে বেশি প্রয়োজন নারীর নিরাপত্তা, সেটাই প্রবল সঙ্কটে পরিণত …
মহিষাদলে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে AIDSO -AIDYO -AIMSS
সদ্য এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। মহিলাদের জন্য নানান স্কিম চালু করছে সরকার, কিন্তু সবথেকে বেশি প্রয়োজন নারীর নিরাপত্তা, সেটাই প্রবল সঙ্কটে পরিণত হয়েছে। দেড় মাসের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা রেহাই পাচ্ছে না কেউই। প্রতিদিন অসংখ্য নারী নির্যাতিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে। একই রকম ঘটনা দেখতে পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের কাঞ্চনপুর গ্রামে। মাত্র সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের শিকার হতে হলো ৫৫ বছর বয়সী একজনের কাছে। এই নৃসংস ঘটনার প্রতিবাদে আজ AIDSO,AIDYO ও AIMSS এর পক্ষ থেকে মহিষাদল থানায় বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে ঘটনার তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সভা ও মিছিল সংগঠিত হয়। এই সভায় নেতৃত্ব দেন AIMSS, AIDYO , AIDSO এর পক্ষে রিতা ওঝা, আশীষ দোলাই, শুভজিৎ অধিকারী। দেশজুড়ে আবারও নারী নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান এল বিক্ষোভ সভা থেকে।

No comments