Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অস্থায়ী কর্মীকে অপসারণের দাবি বিজেপির

মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অস্থায়ী কর্মীকে অপসারণের দাবি  বিজেপির
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা ও কুপ্রস্ত…

 


মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অস্থায়ী কর্মীকে অপসারণের দাবি  বিজেপির


পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

অভিযোগ অনুযায়ী, এক বৃদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে সাত দিন ধরে ছিলেন তাঁর পরিবারের এক গৃহবধূ। সেই সময় হাসপাতালের ঠিকাদার সংস্থার কর্মী সুবীর দেবনাথ ওই মহিলাকে কুপ্রস্তাব দেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ।

                এদিকে, বিজেপির অভিযোগ, অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে এর আগেও, বিশেষ করে সিজার রোগীরা অচেতন অবস্থায় থাকাকালীন অসদাচরণের অভিযোগ উঠেছিল। কিন্তু তৎকালীন প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলেও দাবি তাদের। পাশাপাশি বিজেপির আরও অভিযোগ, অভিযুক্তের বাবা স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তিনি এলাকার প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় এতদিন কোনও পদক্ষেপ করা হয়নি।

ভারতীয় জনতা পার্টির মহিষাদল মণ্ডল–১-এর সভাপতি অনুপ সামন্ত দাবি করেছেন, অভিযুক্ত কর্মীকে অবিলম্বে হাসপাতাল থেকে অপসারণ করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অভিযোগকারীনি অভিযোগ করার পাশাপাশি তিনি দাবি তুলেছেন অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

      জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, " ঘটনার খবর পেয়েছি। ঠিকাদার সংস্থাকে চিঠি করা হয়েছে অভিযুক্তকে কাজ থেকে বাদ দেওয়ার। পাশাপাশি  পুলিশ যা ব্যবস্থা নেওয়ার তা নেবে। সার্বিকভাবে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করছি।।


No comments