Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ফুলবাজারে রেল দপ্তর কর্তৃক বেসরকারীকরণের উদ্যোগকে প্রতিহত করে সমস্ত রকম পরিষেবাযুক্ত ফুলের হাব নির্মাণের দাবীতে ২৫ শে জুন,খড়গপুর ডি.আর.এম.অফিস অভিযানের ডাক

কোলাঘাট ফুলবাজারে রেল দপ্তর কর্তৃক বেসরকারীকরণের উদ্যোগকে প্রতিহত করে সমস্ত রকম পরিষেবাযুক্ত ফুলের হাব নির্মাণের দাবীতে  ২৫ শে জুন,খড়গপুর ডি.আর.এম.অফিস অভিযানের ডাকসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কোলাঘাট…

 


কোলাঘাট ফুলবাজারে রেল দপ্তর কর্তৃক বেসরকারীকরণের উদ্যোগকে প্রতিহত করে সমস্ত রকম পরিষেবাযুক্ত ফুলের হাব নির্মাণের দাবীতে  ২৫ শে জুন,খড়গপুর ডি.আর.এম.অফিস অভিযানের ডাক

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কোলাঘাট ফুলবাজারে সম্প্রতি রেল দপ্তর কর্তৃক বেসরকারীকরণের উদ্যোগকে প্রতিহত করে মেঝে-শেড-পানীয় জল- শৌচাগার-পর্যাপ্ত আলো সহ সমস্ত রকম পরিষেবাযুক্ত ফুলের হাব নির্মাণের দাবীতে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতি ২৫ শে জুন, বৃহস্পতিবার,খড়গপুর ডি.আর.এম.অফিস অভিযান ডাক দিয়েছে। পরিচালন সমিতির পক্ষে নারায়ণ চন্দ্র নায়ক, দেবব্রত কোলে, দিলীপ প্রামানিক, অনিল প্রামাণিক প্রমুখেরা বলেন,ফুলবাজারে ফেরিওয়ালা(তে-বাজারি) টিকিট বাবদ যে অর্থ রেল দপ্তরের কর্মচারীরা আদায় করে, খুব শীঘ্রই সেই নীতি পরিবর্তন করে ঠিকাদারের মাধ্যমে ওই অর্থ আদায় করার জন্য রেল দপ্তর টেন্ডার করার প্রস্তুতি নিয়েছে। রেল দপ্তর বাজারে আগত প্রত্যেক চাষীর কাছ থেকে প্রত্যহ ১০ টাকা ও ফুলব্যবসায়ী এবং দোকানদারদের কাছ থেকে ২৫ থেকে ৪২ টাকা পর্যন্ত অর্থ আদায় করে। অথচ বাজারে নেই-মাথার উপর আচ্ছাদন,নেই ফুলবিক্রির জন্য কংক্রিটের মেঝে,পানীয় জল ও পর্যাপ্ত আলো,শৌচাগার প্রভৃতির বন্দোবস্ত। ফলস্বরূপ বাজারে আগত ক্রেতা,বিক্রেতা সহ প্রায় ৫ সহস্রাধিক মানুষজন এক পুঁতিগন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে সৌন্দর্যের প্রতীক 'ফুল' কেনাবেচা করতে বাধ্য হয়। এহেন গুরুত্বপূর্ণ এই ফুলবাজারটিতে ফুল সংরক্ষণ ব্যবস্থা সহ আধুনিক ফুলবাজার অর্থাৎ "ফুলের হাব" গড়ে তোলার দাবী দীর্ঘদিনের। 

সমিতির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন,বাজারটির বেসরকারীকরণ করা হলে, বাজারে আগত ক্ষুদ্র ফুলচাষী-ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও রূপনারায়ণের উপর কোলাঘাটে তৃতীয় রেল ব্রীজ হওয়ার কারণে ফুলবাজার পার্শ্ববর্তী রেলের ওই খাদের খানিক অংশ মাটি ফেলে ভরানো হচ্ছে। এজন্য বর্ষায় ফুলবাজারের জলনিকাশী ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আগামীকাল ২৫শে জুন খড়গপুর ডি.আর.এম. অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচি থেকে ডি.আর.এম. ও সিনিয়র ডি.ইএন(ইস্ট)কে স্মারকলিপি দেওয়া হবে।



No comments