বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আবর্জনায় ক্ষোভ
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হল মেচেদা। মেচেদা রেলস্টেশন ও মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অথচ ওই শহরে নেই কোন ভ্যাট। ফলস্বরূপ বাসিন্দা…
বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আবর্জনায় ক্ষোভ
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হল মেচেদা। মেচেদা রেলস্টেশন ও মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অথচ ওই শহরে নেই কোন ভ্যাট। ফলস্বরূপ বাসিন্দারা বাসস্ট্যান্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া মেছেদা বাঁপুর খাল ও হলদিয়া-মেছেদা বা মেছেদা- দিঘা জাতীয় সড়কের ধারেই বাড়ির দৈনন্দিন আবর্জনা ফেলাতে বাধ্য হয়। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে এলাকাবাসীকে সচেতন করতে সম্প্রতি পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি,মেছেদা সায়েন্স সেন্টার,সায়েন্স একাডেমীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সভা থেকে স্থানীয় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কাছে মেছেদা একটি ভ্যাট নির্মাণ ও মেচেদা-বাঁপুর খালটিকে জঞ্জাল ও আবর্জনা মুক্ত করার দাবী জানানোর সিদ্ধান্ত হয়েছে।
পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে ওই দাবী জানানোর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে ৫ ই জুন সকাল ৮ টায় মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটক পর্যন্ত একটি শোভাযাত্রা ও বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করেছি। সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সহ পরিবেশপ্রেমী জনসাধারণকে ওই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।।

No comments