Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ফুলবাজারে তে-বাজারী টিকিটের অর্থ আদায়ের ক্ষেত্রে বেসরকারীকরনের উদ্যোগের প্রতিবাদে তমলুকের সাংসদের নিকট ডেপুটেশন

কোলাঘাট ফুলবাজারে তে-বাজারী টিকিটের অর্থ আদায়ের ক্ষেত্রে বেসরকারীকরনের উদ্যোগের প্রতিবাদে তমলুকের সাংসদের নিকট ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুলবাজারে রেল…

 



কোলাঘাট ফুলবাজারে তে-বাজারী টিকিটের অর্থ আদায়ের ক্ষেত্রে বেসরকারীকরনের উদ্যোগের প্রতিবাদে তমলুকের সাংসদের নিকট ডেপুটেশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুলবাজারে রেল দপ্তর কর্তৃ ক তে-বাজারী টিকিটের(১০ টাকা থেকে ৪২ টাকা) অর্থ আদায়ের ক্ষেত্রকে বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে আজ কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির পক্ষ থেকে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলীর নিকট তমলুক সাংসদ অফিসে সাক্ষাৎ করে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সমিতির উপদেষ্টা তথা সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সভাপতি দেবব্রত কোলে, সহ-সভাপতি অনিল প্রামানিক,যুগ্ম সম্পাদক দিলীপ প্রামানিক ও বিশ্বজিৎ মান্না প্রমূখ।

নারায়ণ চন্দ্র নায়ক বলেন,পূর্বেও রেল দপ্তরের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ একবার নেওয়া হয়েছিল। আমরা সেই সময় আন্দোলনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হর্টিকালচার দপ্তরের মাননীয় মন্ত্রী ও জেলা-রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সাথে যোগাযোগ করে রেল দপ্তরের ওই সিদ্ধান্ত বাতিল করতে সমর্থ হই। বর্তমানে পুনরায় রেল দপ্তর ও উদ্যোগ নেওয়ার পরিপ্রেক্ষিতে বাজারে আগত ফুলচাষী-ব্যবসায়ীদের ৩ রা জুন এক জরুরী মিটিং আহ্বান করা হয়েছে। ওই সভা থেকে খড়গপুর ডি.আর.এম. অফিসে বিক্ষোভ-আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। নারায়নবাবু আরো জানান,বেসরকারি ভাবে অর্থ আদায়ের জন্য টেন্ডার দেওয়া হলে ক্ষুদ্র চাষী-ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন।



No comments