বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সর্বভারতীয় ছাত্র সংগঠন এ আই ডি এস ও'র উদ্যোগে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে ছাত্র আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ৩১মে-১ জুন মেচেদার বিদ্যাসাগ…
বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সর্বভারতীয় ছাত্র সংগঠন এ আই ডি এস ও'র উদ্যোগে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে ছাত্র আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ৩১মে-১ জুন মেচেদার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক সভা। এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত কর্মী-সংগঠকরা প্রতিনিধিত্ব করেন। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাশীষ প্রহরাজ, সেন্ট্রাল কাউন্সিলের কোষাধ্যক্ষ শামসুল আলম, সেন্ট্রাল কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মণিশংকর পট্টনায়ক, সেন্ট্রাল কাউন্সিল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব। এই সভার শেষদিনে বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক ও এস ইউ সি আই (সি)'র বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও এস ইউ সি আই (সি)'র বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমল সাঁই। সংগঠনের বর্তমান ও প্রাক্তন নেতৃত্বের পক্ষ থেকে বর্তমান সময়ে সংগঠনের নেতাকর্মীদের উপযুক্ত রাজনৈতিক চেতনার ভিত্তিতে রাজনৈতিক সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা ও সমগ্র রাজ্যজুড়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

No comments