বিধানসভা নির্বাচনের পর শিল্প তালুকে বাজার পরিচালনা নির্বাচনে অভিনব উদ্যোগ বাজার কমিটির সকল সদস্যদের
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া ২৮ নম্বর ওয়ার্ড টাউনশিপ মাখন বাবুর বাজারে মোহনা মিনি মার্কেট প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিত…
বিধানসভা নির্বাচনের পর শিল্প তালুকে বাজার পরিচালনা নির্বাচনে অভিনব উদ্যোগ বাজার কমিটির সকল সদস্যদের
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া ২৮ নম্বর ওয়ার্ড টাউনশিপ মাখন বাবুর বাজারে মোহনা মিনি মার্কেট প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিতি সকাল ১১ টা থেকে শুরু হয় পরিচালক মন্ডলীর নির্বাচন টানটান উত্তেজনার মধ্য দিয়ে। বাজার কমিটির সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে চলে প্রায় বেলা দুটো পর্যন্ত । মোট ভোটার ১১৪ ভোট দিয়েছেন ১১৪ জন। বিকাল তিনটা থেকে শুরু হয় গণনার কাজ চলে প্রায় রাত্রি সাড়ে আটটা পর্যন্ত। তবে এবারের নির্বাচনে যতজন ভোটার প্রত্যেকই ছিলেন প্রার্থী, লম্বা ব্যালট। কিন্তু অনেকেই নিজের ভোট নিজেকে না দিয়ে যারা প্রকৃত বাজার পরিচালনা করতে পারবেন সেই দক্ষ সদস্যদের ভোট দিয়েছেন। এক সদস্য বলেন পদে থাকব কিন্তু কাজ করবো না পদকে আটকে রাখবো এই মানসিকতা থেকে বেরিয়ে এসেছেন। হলদিয়া মোহানা মিনি মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতির প্রায় ৭ জন সদস্য নিজের ভোট নিজে না দিয়ে দক্ষ সদস্যদের যারা বোর্ড পরিচালনা করতে পারবেন তাদেরকে ভোট দিলেন।
বাজার কমিটির নিজস্ব বিল্ডিং নিয়ে সমস্যা রয়েছে জানালেন বর্তমান নির্বাচিত সদস্যগণ।তারা জানান হলদিয়া পৌরসভার আগেই নোটিফায়েড এরিয়া ছিল। তখনই এই বাজারের দোকানদারদের পথ চলা শুরু হয়। পরবর্তীকালে বামফ্রন্ট মনোনীত বোর্ড তৈরি হয়। তখনই বাজারের সদস্যরা অফিসের জন্য আপিল করেন এবং তার সমস্ত রকমের নথিপত্র জমা দেন। অফিস বিল্ডিং তৈরি হয়, কিন্তু ২০১৫ সালে সমস্যায় পড়েন বাজার কমিটির সদস্যরা। সদস্যদের অর্থে নির্মিত বিল্ডিং বিক্রি করে দেন সেই সময়কালের পৌর চেয়ারম্যান। আর সে নিয়েই চলে আইনি লড়াই। সেই সময় থেকেই এই বিল্ডিং দখল নিয়েও সমস্যা রয়েছে। একসময় সেই সময়কালে শাসকদল তৃণমূল কংগ্রেসের কতিপয় সদস্য দলে নাম করে অফিস দখল করার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় সকল বাজার সদস্যদের তৎপরতার মধ্য দিয়ে। আজ নির্বাচিত হলেন ১৭ জন সদস্য তারা প্রত্যেকেরই দাবি আগামী পৌর বোর্ড এলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এই বাজার কমিটির অফিস এবং লীজ সংক্রান্ত বিষয় তদারকি করার জন্য। তবে আজকের এই নির্বাচনে শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি মোর্চার অনেকেই উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা করলেন এবং তারাও কথা দিলেন প্রকৃত বাজারের এই অফিস ঘরের বিষয়ে তদন্ত আগামী পৌর বোর্ড এলে তা তদন্ত করে দেখা হবে।

No comments