Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় যৌন হয়রানি প্রতিরোধে  কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডা…

 




মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 


লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় যৌন হয়রানি প্রতিরোধে  কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ইকুয়ালিটি পোর্টফলিয় বিষয়ক কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ  বিষয়ক কর্মশালায় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুন) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাউন্সিল হলরুমে পাইলট স্কুলের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাম্মী কায়সার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো হাফিজুর রহমান।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন নূরানী, প্রোগ্রাম অফিসার-জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তাহমিনা তৈয়ব ,ফিল্ড ম্যানেজার আব্দুল আলিম, ফিল্ড ম্যানেজার, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, শিক্ষক কাউন্সিল সম্পাদক মো: আব্দুস সালাম, সোশ্যাল মোবিলাইজার জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড ইসরাত জাহান মিম, সহকারী শিক্ষক মো মহসীন আলী, সহকারী শিক্ষক নুরুন্নাহার আম্বিয়া, সহ শিক্ষক কল্পনা খাতুন, সিনিয়র শিক্ষক মো জাহিদুর রহমান, সহকারী শিক্ষক মো জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন প্রোগ্রাম অফিসার-জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তাহমিনা তৈয়ব।

কর্মশালা শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। 

৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন এসএম হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,

সৈয়দ খায়রুল আলম, নারী নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান,

সহকারী শিক্ষক নুরুন্নাহার আম্বিয়া, সহ শিক্ষক কল্পনা খাতুন, উম্মে রুমানা, প্রধান শিক্ষক, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।


No comments