Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলকাতা এবার লন্ডন হবে? গঙ্গার বুকে ৬০ ফুটের 'দুর্গা শক্তি' বদলে যাবে গঙ্গা পাড়ের চেহারা

কলকাতা এবার লন্ডন হবে? গঙ্গার বুকে ৬০ ফুটের 'দুর্গা শক্তি' বদলে যাবে গঙ্গা পাড়ের চেহারা দীর্ঘদিন ধরে হাওড়া গঙ্গার ঘাট গুলি চেহারা ছিল বেহাল ঘাট জুড়ে আবর্জনা স্তূপ ভাঙ্গা প্রতিমা দূষণ এবং দুর্গন্ধে নষ্ট হচ্ছিল নদীর তীরে…

 


কলকাতা এবার লন্ডন হবে? গঙ্গার বুকে ৬০ ফুটের 'দুর্গা শক্তি' বদলে যাবে গঙ্গা পাড়ের চেহারা 

দীর্ঘদিন ধরে হাওড়া গঙ্গার ঘাট গুলি চেহারা ছিল বেহাল ঘাট জুড়ে আবর্জনা স্তূপ ভাঙ্গা প্রতিমা দূষণ এবং দুর্গন্ধে নষ্ট হচ্ছিল নদীর তীরের পরিবেশ। কিন্তু এবার সেই ছবি বদলাতে চলেছে রাজ্যে অষ্টাদশ বিধানসভার নতুন সরকার এবং পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে হাওড়ার গঙ্গা পাড়কে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। কলকাতার স্ট্যান্ড রোডের আদলে সাজিয়ে তোলা হবে গ্র্যান্ড ফোরশোর রোড  ও সংলগ্ন ঘাট এলাকা।

এই প্রকল্পের প্রথম ধাপেই রামকৃষ্ণপুর ঘাটের কাছে গঙ্গার জলের উপর নির্মিত হবে প্রায় ৬০ ফুট উচ্চতার ধাতব দুর্গা মূর্তি যার নাম রাখা হয়েছে দুর্গা শক্তি। এই আকর্ষণীয় স্থাপনা তৈরিতে দেয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। মূর্তির দুপাশে থাকবে প্রায় কুড়ি ফুট উঁচু দুটি ধাতব ধুনুচি যা গোটা এলাকাকে এক অনন্য সৌন্দর্য দেবে।

নির্বাণ সংস্থার মতে গঙ্গার জোয়ার ভাটা ও বর্ষাকালে প্রবল স্রোতের মধ্যে নদীর উপর এমন বিশাল কাঠামো নির্মাণ একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। সেই কারণেই অত্যাধুনিক প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হবে দুর্গাপূজার আগেই দুর্গা শক্তি প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। প্রতিবন্ধী উমেশ রায় বলেন হাওড়া এতদিন আবর্জনা ও মালবাহী পরিবহনের শহর হিসেবে পরিচিত ছিল গঙ্গার ওপারে কলকাতার ঝকঝকে স্ট্যান্ড রোড দেখতাম এবার হাওড়া গঙ্গা পাড় ও সেই মানের সৌন্দর্য পাবে। হাওড়া কে আধুনিক ও আকর্ষণীয় সহ হিসেবে গড়ে তোলার লক্ষ্যই এই উদ্যোগ। শুধু দুর্গা মূর্তি নয় ভবিষ্যতে গঙ্গার ধারে অত্যাধুনিক হোটেল রেস্তোরা শপিং মল, পার্ক এবং হাসপাতাল তৈরির লন্ডন আইয়ের আদলে একটি বিশাল  ক্যান্টিলিভার অবজারভেশন হুইল নির্মাণের কথা, যা পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে।

এর পাশাপাশি পোর্ট ট্রাস্টের জমি দখল করে গড়ে ওঠা বেআইনি দোকানপাট উচ্ছেদ করা হবে গ্র্যান্ড ফোরশোর রোড সংলগ্ন পোর্ট ট্রাস্টের বহু পরিত্যাক্ত গুদাম ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়েছে। সবমিলিয়ে আগামী দিনে হাওড়া গঙ্গাপাড়ের চেহারা আমূল বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। 

No comments