ভোগপুরে পঞ্চম বর্ষে রক্তদান শিবিরসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মানব সেবাই ঈশ্বরের সেবা, রক্তদান মহৎ দান। মুমূর্ষু অসহায় মানুষের প্রাণ বাঁচান-এই মন্ত্রকে সামনে রেখে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, ভোগপুর শাখার উদ্যোগে তাম্…
ভোগপুরে পঞ্চম বর্ষে রক্তদান শিবির
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মানব সেবাই ঈশ্বরের সেবা, রক্তদান মহৎ দান। মুমূর্ষু অসহায় মানুষের প্রাণ বাঁচান-এই মন্ত্রকে সামনে রেখে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, ভোগপুর শাখার উদ্যোগে তাম্রলিপ্ত গভঃ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর সহযোগিতায় আজ ভোগপুর মহামণ্ডল প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পঞ্চম বর্ষ শিবিরে রক্তদান করেন ৫ জন মহিলা সহ ৮৬ জন রক্তদাতা। গ্রীষ্মকালীন রক্ত সংকটে রক্তের যোগান দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের সম্পাদক সুখেন্দুশেখর জানা।

No comments