সৌন্দর্যায়ন লক্ষ্যে এগিয়ে এলো মন্দারমণি কোস্টাল থানার পুলিশসমুদ্রতটের সৌন্দর্যায়ন লক্ষ্যে এগিয়ে এলো মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। সর্দার বল্লব ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যজুড়ে "Green Wall" গড়ে তোলা…
সৌন্দর্যায়ন লক্ষ্যে এগিয়ে এলো মন্দারমণি কোস্টাল থানার পুলিশ
সমুদ্রতটের সৌন্দর্যায়ন লক্ষ্যে এগিয়ে এলো মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। সর্দার বল্লব ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যজুড়ে "Green Wall" গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। রবিবার মন্দারমণি কোস্টাল থানার পক্ষ থেকে আয়োজন করা হয় বৃক্ষ রোপণ কর্মসূচি। এলাকার পুরুষ,মহিলা, জনপ্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন কাঁথির সিআই বিপ্লব পতি, মন্দারমণি কোস্টাল থানার অফিসার ইনচার্জ প্রলয় চন্দ্র সহ অন্যান্যরা। এদিন সমুদ্রতট ও থানা চত্ত্বর এলাকায় নানা ধরনের ফলকর গাছ লাগানো। শুধু গাছ লাগানো নয়। গাছগুলিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করেন পুলিশ কর্তারা।

No comments