Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে। রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা

দীঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রা ঘিরে উন্মাদনা, রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা কি বার্তা দিলেন জেলাশাসক নিরঞ্জন কুমারদীঘা জগন্নাথ মন্দিরে এবার মহা ধুমধামে পালিত হবে রথযাত্রা।দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। র…

 



দীঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রা ঘিরে উন্মাদনা, রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা কি বার্তা দিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার

দীঘা জগন্নাথ মন্দিরে এবার মহা ধুমধামে পালিত হবে রথযাত্রা।দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা। বর্তমান জগন্নাথ মন্দির এলাকায় ধাম শব্দটি তুলে দিয়ে প্রথমবার হচ্ছে রথযাত্রা। বিগত সরকারের সময় জগন্নাথ মন্দির কে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবারের রথযাত্রা নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক হয়। এ বার ভিআইপি কালচার বাদ দিয়ে সাধারণ মানুষের কথা ভেবে সকলেই যাতে রথযাত্রার অংশ নিতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন। দীঘায় রথযাত্রা সময় প্রচুর পরিমাণে পর্যটক আসেন তাতে নিরাপত্তার কথা ভেবে ও রথযাত্রার সময় উৎসবকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 

রীতি নিয়ম মেনে এবারেও দীঘা জগন্নাথ মন্দিরে হবে রথযাত্রা। গতবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সূচনা করেছিলেন এবার রথযাত্রার সূচনায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উল্টো রথে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে  ইসকন এর তরফ থেকে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে দীঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে। জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি রথ এর প্রস্তুতি নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের বিশেষ বৈঠকে জেলাশাসক নিরঞ্জন কুমার,বিধায়ক চন্দ্রশেখর মন্ডল ও পুলিশ সুপার সহ বিশেষ আধিকারিক গণ উপস্থিত ছিলেন।

No comments