Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী, হলদিয়া থানায় অভিযোগ

তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী, হলদিয়া থানায় অভিযোগস্বচ্ছ ভারত মিশনের কাজে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির মহিলা নেত্রী।  হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জিবপুর নবপল্লী এলাকায় পরিষ্কার রাখার পরামর্শ দিতে গেলে হামলার…

 


তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী, হলদিয়া থানায় অভিযোগ

স্বচ্ছ ভারত মিশনের কাজে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির মহিলা নেত্রী।  হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জিবপুর নবপল্লী এলাকায় পরিষ্কার রাখার পরামর্শ দিতে গেলে হামলার শিকার হন হলদিয়া মণ্ডল-৪-এর মহিলা মোর্চার নেত্রী মিনতি নায়েক। ঘটনায় হলদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ২৮ শে জুন সকালে স্বচ্ছতা অভিযানে বেরিয়ে রেল লাইনের ধারে আবর্জনা ফেলা নিয়ে এলাকাবাসীকে সতর্ক করছিলেন মিনতি নায়েক। অভিযোগ, সেই সময় এক তৃণমূল নেতা শেখ জামশেদ নামে এক ব্যক্তি তাঁর উপর চড়াও হয়ে মারধর করে এবং শ্রীলতাহানি করে বলে অভিযোগ।অন্যান্য বিজেপি কর্মীরা ছুটে এসে আহত নেত্রীকে উদ্ধার করেন। আক্রান্ত মিনতি নায়েককে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এই ঘটনায় হলদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত শেখ জামশেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।বিজেপি হলদিয়া মণ্ডল-৪-এর যুব মোর্চার নেতা  মানিক গিরি বলেন, “আমাদের কর্মীরা স্বচ্ছ ভারত মিশনে বেরিয়ে অপরিষ্কার জায়গা পরিষ্কার করার কথা বলতে গিয়েছিলেন। তৃণমূল কর্মী শেখ আজাদ অতর্কিতভাবে আমাদের কর্মীর উপর আক্রমণ করে। আমরা হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছি।”

No comments