Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে ছাত্র গর্জন কর্মসূচি

সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে ছাত্র গর্জন কর্মসূচি
ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা-ভাবনা করে সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বভারতীয়ভাবে প্রতিবাদ আন্দোলন "ছাত্র গর্জন" শুরু করেছেন। রাহুল গান্ধীর "ছাত্র গর্জন&quo…

 

সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে ছাত্র গর্জন কর্মসূচি


ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা-ভাবনা করে সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বভারতীয়ভাবে প্রতিবাদ আন্দোলন "ছাত্র গর্জন" শুরু করেছেন। রাহুল গান্ধীর "ছাত্র গর্জন" এর বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর ২ জেলা কমিটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হলো। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট প্রশ্নপত্র লিক সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র লিক এবং ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য রাহুল গান্ধী এই আন্দোলনের সূচনা করেছেন। তিনি রাজস্থানের কোটা থেকে এই আন্দোলনের সূচনা করেছেন গত ১৭ই জুন। ভারতের প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আগামী ৯ ই আগস্ট ভারতছাড়ো আন্দোলনের দিন দিল্লির বুকে বিশাল ছাত্র সমাবেশের মাধ্যমে সমাপ্তি হবে। নেট প্রশ্নপত্র লীক সহ অন্যান্য প্রশ্নপত্র লিক কাণ্ডে যুক্তদের চরম শাস্তি এবং নিরাপত্তার দাবি তোলা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। আজ রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পূর্ব মেদিনীপুর ২ কংগ্রেস জেলা কমিটির পক্ষে জেলা সভাপতি শম্ভু ভূঁইয়া, সুব্রত মহাপাত্র, ইমরান আলি খান প্রমুখ।

No comments