সকাল থেকে বিভিন্ন মন্দিরে হোম যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক প্রদীপকেন্দ্রীয় সরকারের ১২ তম বর্ষপূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদি দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন ব…
সকাল থেকে বিভিন্ন মন্দিরে হোম যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক প্রদীপ
কেন্দ্রীয় সরকারের ১২ তম বর্ষপূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদি দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন বিভিন্ন মন্দিরে এবং হোম যজ্ঞের প্রার্থনা মধ্য দিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা এলাকায় ১০ই জুন সকাল ৭টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রায় পাঁচটি মন্দিরে হোম যজ্ঞ পূজার্চনা অংশগ্রহণ করেন হলদিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী।
সূত্রে জানা যায় বন-বিষ্ণুপুর মন্ডল ৫ শীতলা মন্দির প্রাঙ্গণে সকাল সাতটায় পূজার অংশগ্রহণ করেন। মন্ডল ৪ দুর্গাচক নিউ কলোনি শীতলা মন্দিরের পূজায় অর্চনা অংশগ্রহণ করেন সকাল ৮টায়। ভারতীয় জনতা পার্টি মন্ডল ৩ কুমার চক কালী মন্দিরে পুজো দিলেন সকাল ৯'টায়। মন্ডল ২ ফিংগার কালীমন্দিরে পুজো দিলেন সকাল ১১ টায় জানালেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী।
তিনি বলেন যশশ্রী প্রধানমন্ত্রী দামোদরদাস মোদী দেশের ইতিহাসে সর্বাধিক সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বিশেষ গৌরব অর্জন করেছেন। তাই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের দীর্ঘায়ু ভারতবাসীর সুস্বাস্থ্য সাফল্য কামনা করে আজকের বিভিন্ন মন্দিরে হোম যজ্ঞোন পূজা পার্বণে অংশগ্রহণ করলাম।
No comments