Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রবল বজ্রপাতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, ঘটনাস্থলে দমকল ও পুলিশ

প্রবল বজ্রপাতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, ঘটনাস্থলে দমকল ও পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির মধ্যেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বজ্রপাতের জেরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছা…

 



প্রবল বজ্রপাতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, ঘটনাস্থলে দমকল ও পুলিশ


পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির মধ্যেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বজ্রপাতের জেরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এবং পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বজ্রপাতের পরই তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশে আগুন লাগে। তবে ঠিক কোন অংশে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও স্পষ্ট নয়। কোনো হতাহতের খবরও এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

No comments