Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৫ বছর আগে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশিক থাকা সত্ত্বেও কার্যকরী হয়নি, এবার কি হবে কার্যকরী সরকারি কাজে বাংলা ভাষা

২৫ বছর আগে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের  নির্দেশিক থাকা সত্ত্বেও কার্যকরী হয়নি, এবার কি হবে কার্যকরী সরকারি কাজে বাংলা ভাষা
সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির উদ্যোগ, নির্দেশিকা থাকলেও কার্যকর হয়ন…

 



২৫ বছর আগে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের  নির্দেশিক থাকা সত্ত্বেও কার্যকরী হয়নি, এবার কি হবে কার্যকরী সরকারি কাজে বাংলা ভাষা


সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির উদ্যোগ, নির্দেশিকা থাকলেও কার্যকর হয়নি ২৫ বছর

কলকাতা: আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ১৯৪৭ সালের এই দিনে অবিভক্ত বঙ্গের আইনসভায় পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির প্রস্তাব অনুমোদিত হওয়ায় তাকে স্মরণ করে এখন থেকে প্রতি বছর এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে আরও জনপ্রিয় করার দাবি উঠেছে। ১৯৬৫ সালের ২৬ জানুয়ারি রাজ্যের সরকারি ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেয় তৎকালীন রাজ্য সরকার। সেই সময় পাহাড়ের তিনটি মহকুমা কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াংয়ে বাংলার পাশাপাশি নেপালি ভাষাকেও সরকারি স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তারপর বহু বছর কেটে গেলেও সরকারি কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার খুবই সীমিত বলে অভিযোগ।

২০০০ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যসচিব মণীশ গুপ্ত পরবর্তী বাংলা বছরের পয়লা বৈশাখ থেকে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করেনরাজ্য সরকারি কর্মচারি আন্দোলনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যসচিবের ওই নির্দেশটি প্রকাশিত হয়েছিল বাংলায়। সব দপ্তরের সচিবের কাছে ওই নির্দেশিকা পাঠিয়ে তা কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু তারপরও ২৫ বছর পেরিয়ে গেলেও প্রায় কিছুই হয়নি বলে অভিযোগ। মনোজবাবু পুরো বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিচ্ছেন। 

২০০০ সালের ওই নির্দেশনামায় সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে একগুচ্ছ নির্দেশ ছিল। তাতে গুরুত্বপূর্ণ দপ্তরগুলির সব নির্দেশ, বিজ্ঞপ্তি, সরকারি অফিসের সাইন বোর্ড, নামের ফলক, সরকারি বাসের টিকিট, হাসপাতালের টিকিট বাংলা ভাষায় করার কথা বলা হয়।সরকারি আধিকারিকের কাছে বাংলায় কেউ চিঠি লিখলে তার উত্তর বাংলায় দেওয়া, ফাইলে মন্তব্য বাংলায় লেখা প্রভৃতি বলা হয়েছিল।

No comments