Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন নিয়ে কি বললেন বিধায়ক চন্দ্রসেখর মন্ডল

পরিবর্তনে নয় আমরা সংশোধনে বিশ্বাসি, দিঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন নিয়ে কি বললেন বিধায়ক চন্দ্রসেখর মন্ডল রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের হাত ধরে দিঘায় গড়ে উঠেছে  "দিঘা জগন্নাথ ধাম"।  উদ্বোধন থেকেই ধাম কথাটা নিয়ে বিতর্ক …

 




পরিবর্তনে নয় আমরা সংশোধনে বিশ্বাসি, দিঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন নিয়ে কি বললেন বিধায়ক চন্দ্রসেখর মন্ডল 

রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের হাত ধরে দিঘায় গড়ে উঠেছে  "দিঘা জগন্নাথ ধাম"।  উদ্বোধন থেকেই ধাম কথাটা নিয়ে বিতর্ক তৈরি হয় পাশের রাজ্য উড়িষ্যার সাথে। এবার বাংলায় ক্ষমতার পরিবর্তন।  ক্ষমতায় বিজেপি সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল  জানিয়ে দিয়েছেন দিঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে দিঘা জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক সেন্টার করার। মুখ্যমন্ত্রীর ঘোষনার পর বুধবার ১০ জুন দিঘায় জগন্নাথ মন্দিরে সাংবাদিকদের মুখোমুখি হন রামনগরের বিধায়ক চন্দ্রসেখর মন্ডল  দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম কলকাতা ইস্কনের সভাপতি রাধারাবণ দাস সহ অন্যান্যরা। ,

এদিন রামনগরের বিধায়ক সাংবাদিক বৈঠকে জানান, " আমরা পরিবর্তন চাই না সংশোধন করতে চাই। আগের সরকার প্রকল্প আমাদের সরকার বাদ দেয়নি শুধু সংশোধন করেছে। সেই ভাবে দিঘা জগন্নাথ ধাম  নিয়ে নানা বিতর্ক থাকায় জগন্নাথ ধাম থেকে ধাম বাদ দিয়ে দিঘা জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক সেন্টার নাম করণ করা হয়েছে। প্রশাসনিক নিয়ম মেনে সনাতনী ভাবধারা মাথায় রেখে আগামীদিনে সমস্ত কিছু হবে। রাজনৈতিক বিতর্কের উর্ধ্বে সকলের প্রসেস্টায় সনাতনী ধরমের প্রতি আস্তা রেখে কাজ করে যেতে হবে।"

মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম রাধারমণ দাস জানান, " রাজনৈতিক কচকচানি ভুলে আমরা যারা সনাতনী সকলে প্রভু জগন্নাথের ভক্ত হয়ে তাঁদের নাম গানে ভক্তিতে মেতে উঠি। পুরি হোক বা দিঘা সকলেই জগন্নাথের ভক্ত হয়ে তাঁদের স্মরণ করি।।"

No comments