Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট-পানশিলা ও পাঁশকুড়া ফুলবাজারগুলি পরিদর্শন

কোলাঘাট-পানশিলা ও পাঁশকুড়া ফুলবাজারগুলি পরিদর্শন
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কোলাঘাট ও তৃতীয়  স্থানাধিকারী দেউলিয়া ফুল বাজারের নানা সমস্যা সমাধান এবং নবনির্মিত পানশিলা ফুলবাজার দ্রুত চালুর দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুল…

 



কোলাঘাট-পানশিলা ও পাঁশকুড়া ফুলবাজারগুলি পরিদর্শন


রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কোলাঘাট ও তৃতীয়  স্থানাধিকারী দেউলিয়া ফুল বাজারের নানা সমস্যা সমাধান এবং নবনির্মিত পানশিলা ফুলবাজার দ্রুত চালুর দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী সহ জেলা শাসক হর্টিকালচার দপ্তরের বিভিন্ন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এমনকি কোলাঘাটের বিধায়ককেও ওই বিষয়গুলি জানিয়ে সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।ওই পরিপ্রেক্ষিতে গতকাল কোলাঘাটের বলাকা মঞ্চে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে ওই বাজারগুলি অবিলম্বে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো আজ হর্টিকালচার দপ্তরের জেলা আধিকারিক, ব্লক উন্নয়ন আধিকারিক সহ বিধায়কেরা পাঁশকুড়ার সরকারী ফুলবাজার ও কোলাঘাট এবং দেউলিয়া ফুলবাজার পরিদর্শন করেন দুপুরে।

          পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, সম্প্রতি রেল দপ্তর কোলাঘাট ফুলবাজারে তে-বাজারী টিকিট আদায়ের ক্ষেত্রে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে অবিলম্বে তা প্রতিহত করে বাজারে মেঝে- মাথার উপর আচ্ছাদন- পানীয় জল সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি নবনির্মিত পানশিলা ফুলবাজার অবিলম্বে চালু করে ফুল সংরক্ষণ সহ ফুল থেকে উপজাত সামগ্রী তৈরীর কারখানা নির্মাণ করতে হবে।

No comments