Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী পাঁচ দিনের পুলিশের হেফাজত

মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী  পাঁচ দিনের পুলিশের হেফাজত
চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। বুধবার রাতে মহিষাদলের রথতলায় তার বাড়ি থেকে গ্রেফতা…

 


 মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী  পাঁচ দিনের পুলিশের হেফাজত


চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। বুধবার রাতে মহিষাদলের রথতলায় তার বাড়ি থেকে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, তাকে ফাঁসানো হচ্ছে কিনা সময় বলে দেবে" জানালেন অভিযুক্ত বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

প্রসঙ্গত অষ্টাদশ, বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন  তৃণমূল কংগ্রেস মহিষাদল বিধানসভার প্রার্থী তিলক কুমার চক্রবর্তী। ৩রা জুন গভীর রাতে গ্রেপ্তার । মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলককুমার চক্রবর্তী, কে নিয়ে যাওয়া হলো আদালতে । রাজ্যে সরকারের পালাবদলের পর রাজ্যজুড়ে তৃণমূলের নেতা, বিধায়ক সহ অন্যান্যদের গ্রেপ্তারের ঘটনা ঘটেই চলছে। এবার গ্রেপ্তার হল মহিষাদলের প্রাক্তন বিধায়ক তথা মহিষাদলের দাপুটে তৃণমূল নেতা তিলক কুমার চক্রবর্তী।  আজ তাকে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। কি বললেন সংবাদমাধ্যমকে? বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, এই বিষয়ে কিছু বলবো না। সময়ে সব পরিস্কার হবে। আজ আদালতে মহিষাদল প্রাক্তন বিধায়ক তিলক কুমার চক্রবর্তীকে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন নির্দেশ দিলেন হলদিয়া মহকুমার বিচারক।

No comments