Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই ( কম্যুনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির উদ্যোগে জিয়াগঞ্জ ও গড়বেতায় লেনিন মূর্তি ধ্বংসের প্রতিবাদে মিছিল

এস ইউ সি আই ( কম্যুনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির উদ্যোগে জিয়াগঞ্জ ও গড়বেতায় লেনিন মূর্তি ধ্বংসের প্রতিবাদে মিছিল এস ইউ সি আই ( কম্যুনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির উদ্যোগে জিয়াগঞ্জ ও গড়বেতায় লেনিন মূর্তি ধ্বংসের প্রতিবাদে মিছিল…

 


এস ইউ সি আই ( কম্যুনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির উদ্যোগে জিয়াগঞ্জ ও গড়বেতায় লেনিন মূর্তি ধ্বংসের প্রতিবাদে মিছিল

 এস ইউ সি আই ( কম্যুনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির উদ্যোগে জিয়াগঞ্জ ও গড়বেতায় লেনিন মূর্তি ধ্বংসের প্রতিবাদে মিছিল সংগঠিত হয়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ও পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় লেনিন মূর্তি ধ্বংস এবং যাদবপুরে লেনিন মূর্তিতে গেরুয়া আবীর মাখিয়ে অবমাননার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে ঘাটাল শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে কলেজ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সভা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অঞ্জন জানা ও ঘাটাল লোকাল কমিটির সম্পাদক হেমন্ত সী।

No comments