Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে আর টাকা তোলা যাবে না সেখানে নির্দেশিকা জারি

অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে আর টাকা তোলা যাবে না সেখানে নির্দেশিকা জারি করল শুভেন্দু সরকার প্রত্যেক জেলা শাসক কে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন নিজে নিজে জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে বন্ধ করে দেন একই সঙ্গ…

 



অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে আর টাকা তোলা যাবে না সেখানে নির্দেশিকা জারি করল শুভেন্দু সরকার প্রত্যেক জেলা শাসক কে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন নিজে নিজে জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে বন্ধ করে দেন একই সঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না হয় সেদিকেও নিশ্চিত করা হয়েছে রাজ্যে বিনা অনুমোদনে চলা সমস্ত টোল গেট অবিলম্বে বন্ধ করতে হবে অনুমোদনহীন ওই টোল গেট গুলি আর টাকা তোলা যাবে না এই মর্মে নির্দেশিকা জারি করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। প্রত্যেক জেলা শাসককে সেই মতো পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

রাজ্যে নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দপ্তর মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যে সর্বত্র যে টোল গেট ড্রপ গেট ব্যারিকেড এবং টাকা তোলার পয়েন্টগুলি বিনা অনুমোদনে চলে আসছে সেগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে। প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন নিজে নিজে জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে তা দ্রুত বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করেন। একইসঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না হয় সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে। মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব। মুখ্য সচিব মনোজ কুমার এই নির্দেশিকা আরো লিখেছেন এই ধরনের অনুমোদনহীন টোল গেট থেকে আর কোন টাকা তোলা যাবে না। কোথায় কোথায় অনুমোদনহীন টোল গেট রয়েছে তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই টোল গেট গুলি থেকে টাকা কোন কর্তৃপক্ষের কাছে যায় তাও উল্লেখ করতে বলা হয়েছে তালিকায়। আগামী শুক্রবার দুপুর বারোটার মধ্যে অনুমোদিত টোল গেট গুলি তালিকা জমা দিতে বলা হয়েছে গত শনিবার রাজ্যে গঠিত হয়েছে নতুন সরকার তারপরে গত সোমবার নতুন সরকারের প্রথম কর্ম দিব সেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নবান্নে ওই বৈঠকে শেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তার মন্ত্রিসভা চলবে সুশাসন এবং সুরক্ষার পথে। একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ডবল ইঞ্জিন সরকার যে পথে এগোচ্ছে, পশ্চিমবাংলাতেও সেই পথেই এগোবে বলে জানান তিনি। এরপরে মঙ্গলবারই মুখ্য সচিবের দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় অনুমোদনহীন সকল টোল গেট অবিলম্বে বন্ধ করে দিতে হবে।

No comments