Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পেট্রল-ডিজেল ও দুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা(নিট ইউ. জি.)এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে মহিষাদলে বিক্ষোভ মিছিল

পেট্রল-ডিজেল ও দুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা(নিট ইউ. জি.)এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে মহিষাদলে বিক্ষোভ মিছিলসংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক:  গতকাল থেকে পেট্রোলে লিটার কিছু ৩ টাকা ২৯ পয়সা, ডিজেলে ৩ টাকা…

 




পেট্রল-ডিজেল ও দুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা(নিট ইউ. জি.)এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে মহিষাদলে বিক্ষোভ মিছিল

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক:  গতকাল থেকে পেট্রোলে লিটার কিছু ৩ টাকা ২৯ পয়সা, ডিজেলে ৩ টাকা ১১ পয়সা,আমুল দুধে লিটার পিছু ২ টাকা দামবৃদ্ধির প্রতিবাদে এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা(নিট ইউ. জি.)এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে এস ইউ সি আই(কমিউনিস্ট )এর পক্ষ থেকে আজ মহিলাদলে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের মহিষাদল লোকাল অর্গানাইজিং কমিটির সম্পাদক তপন কুমার মাইতি, আশীষ দোলাই, দ্বিজেন বেতাল প্রমুখ নেতৃবৃন্দ। 

             দলের পূর্ব মেদিনীপুর উত্তর সংগঠনিক  জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি বলেন,গত ৭ই মার্চ গৃহস্থের রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয় । ১ লা মে বাণিজ্যিক সিলিন্ডার ,বিমান জ্বালানি,অটো LPG, সি এন জি'র দাম বাড়ায়। আবার গত ১৫ই মে পেট্রোল, ডিজেল ও দুধের দাম বাড়ানো হয় যা আজ থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন দেশে গ্যাস, পেট্রল ,ডিজেল যথেষ্ট আছে। যোগানের অভাব নেই। কিন্তু বাস্তবে কি দেখা গেল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর-পরই পেট্রল,ডিজেল ও দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। এবং আরো বাড়তে পারে বলে ইঙ্গিত আছে। এর ফলে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে। সাধারণ মানুষের জীবন জেরবার হয়ে পড়বে। তাই সর্বস্তরের মানুষের কাছে সরকার যাতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, সেই মত জঙ্গি গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।



No comments