রাজ্য ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে সরকারি বাসে মহিলাদের বিনা পয়সায় যাতায়াত করতে পারবে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির ইস্তেহার সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবে। সেই সিদ্ধান্ত শুভেন্দু অ…
রাজ্য ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে সরকারি বাসে মহিলাদের বিনা পয়সায় যাতায়াত করতে পারবে
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির ইস্তেহার সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবে। সেই সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় কেবিনেট বৈঠকে পাস হয়ে গেল। কোন কোন বাসে কারা এই সুবিধা পাবেন। জানা গেছে সরকারি এসবিএসটিসি এবং (নর্থ বেঙ্গল) এন বি সিটি বাসে মহিলারা বিনা পয়সায় যাতায়াত করতে পারবে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক নন্দকুমার নন্দীগ্রাম এবং হলদিয়া বিধানসভা এলাকায় যে সরকারি বাসগুলো চলে দূর পাল্লা সাধারণ মহিলারা ওই বাসে কিভাবে সুবিধা পাবেন। হলদিয়ার শিল্পাঞ্চল এলাকায় সন্ধ্যা ৭ টার পর বাস থাকেনা টোটো অটোর উপর নির্ভর করতে হয় সরকারি কর্মচারী থেকে শিল্প সংস্থা এছাড়া যে সকল বোনেরা তারা স্কুলের এবং কোচিং করতে যায় তারা তো এই বাসের সুযোগ পাবেন না। বিশেষ করে টাউনশিপ দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর এবং ব্রজলালচক হয়ে বালুঘাটা এলাকায়। কেবলমাত্র সরকারি বাস হলদিয়া টাউনশিপ রানীচক থেকে ব্রজলালচক হয়ে বেরিয়ে যায় কলিকাতা তাহলে ভিতরে অর্থাৎ দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর মহিষাদল নন্দকুমার এই এলাকার বাস তো চলে না। তাই অবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন এলাকার মহিলারা তিনারা বলেন যাতে আমরা সকলেই সমানভাবে সুযোগ পাই তার জন্য ব্যবস্থা করুক সরকার।
প্রসঙ্গত, হলদিয়া পৌরসভার প্রথম বামফ্রন্ট সরকারের বোর্ড চলাকালীন ইন্টার বাস সার্ভিস চালু হয়েছিল। টাউনশিপ দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর মহিষাদল নন্দকুমার কাবাস এরিয়া ব্রজলাল চক বালুঘাটা হয়ে টাউনশিপের শেষ হত। এই ধরনের ইন্টার বাস সার্ভিস চালু হলে তাহলে সকলের সুবিধা হয়। যদিও নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী প্রদীপ বিজলী বলেছিলেন ইন্টার বাস সার্ভিস চালু হবে। মায়েরা বিনা পয়সায় বাসে উঠতে পারবে তবে সময় সাপেক্ষ। জানাজায় আগামী রাজ্য বাজেটে নতুন করে ইলেকট্রনিক বাস নেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তাহলে কি এই এলাকার মানুষজন সন্ধ্যে সাতটার পরেও ইন্টার বাস সার্ভিস পাবে। ইন্টার বাস সার্ভিস চালু হলে তারা উপকৃত হবেন। সন্ধ্যে সাতটার পর যারা বি শিফটে ডিউটি করে বাড়ি ফিরেন অথবা নাইট শিফটে ডিউটি যান তারা বাস পান না। তাদেরকে টোটো অটো ম্যাজিক ভ্যান উপর নির্ভর করতে হয়। তাদের ভাড়া ৩গুন দিয়ে যাতায়াত করতে হয়। শ্রমিক মহলের দাবি রাজ্যে সরকার মায়েদের যেমন সুবিধা করেছেন ইন্টার বাস সার্ভিস চালু করলে বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষজন যারা ডিউটি করে ফেরেন তারা উপকৃত হবেন।

No comments