Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফুলবাজারের সামগ্রিক উন্নয়ন সহ ৯ দফা দাবীতে ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন

কোলাঘাট ও দেউলিয়া ফুলবাজারের সামগ্রিক উন্নয়ন সহ ৯ দফা দাবীতে ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহকুমা শাসকের নিকট ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  তমলুক মহকুমার অন্তর্গত কোলাঘাট ও দেউলিয়া ফুলবাজারের সামগ্রিক উন্ন…

 



কোলাঘাট ও দেউলিয়া ফুলবাজারের সামগ্রিক উন্নয়ন সহ ৯ দফা দাবীতে ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  তমলুক মহকুমার অন্তর্গত কোলাঘাট ও দেউলিয়া ফুলবাজারের সামগ্রিক উন্নয়ন সহ ৯ দফা দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন,সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দিলীপ প্রামাণিক, দেবব্রত কোলে,অনিল প্রামানিক,ইন্দ্রজিৎ কোলে,বিশ্বজিৎ নায়েক প্রমুখ। 

            দাবীগুলির মধ্যে অন্যতম হল-দেশের বিভিন্ন প্রান্তে ফুল পাঠানোর জন্য রেল ও বিমানে "কোটা" পদ্ধতি চালু এবং মেচেদা-পাঁশকুড়া স্টেশনে সমস্ত এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করানো প্রভৃতি বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ,কোলাঘাট ও দেউলিয়া ফুলবাজারের সামগ্রিক উন্নয়ন,নষ্ট হয়ে যাওয়া ফুল থেকে সুগন্ধি-ভেষজ রঙ-আবির সহ সমস্ত রকম উপজাত সামগ্রী তৈরীর বন্দোবস্ত,রাধামনিতে হর্টিকালচার দপ্তরের অব্যবহৃত পানবাজারটি বাহারি পাতার বাজার হিসাবে চালু, ফুলচাষের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় ক্লাস্টার্স স্কিমে পূর্ব মেদিনীপুর জেলাকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন প্রভৃতি। 

মহকুমা শাসক দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।



No comments