Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সতীশ সামন্তের জন্ম ভিটেয় মুখ্যমন্ত্রীর ভাই দিব্যেন্দু

সতীশ সামন্তের জন্ম ভিটেয় মুখ্যমন্ত্রীর ভাই দিব্যেন্দু
 বাংলায় নতুন সরকার গঠনের পর স্বাধীনতা সংগ্রামী তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র সামন্তের জন্মভিটেয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকা…

 




সতীশ সামন্তের জন্ম ভিটেয় মুখ্যমন্ত্রীর ভাই দিব্যেন্দু


 বাংলায় নতুন সরকার গঠনের পর স্বাধীনতা সংগ্রামী তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র সামন্তের জন্মভিটেয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। সোমবার ১৮ ই মে বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গোপালপুর গ্রামের তিনি পৌঁছে সতীশ সামন্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সতীশ বাবুর নাতি অনুভাষ সামন্তের শারিরীক অসুস্থতার খোঁজ খবর নেন। এদিন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজাকে সঙ্গে নিয়ে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি। দিব্যেন্দু বলেন, "সতীশ বাবুর আদর্শ কে পাথেয় করে বাংলার মানুষের জন্য কাজ করবো।"

No comments